পুঁইশাক আমাদের বাস্তবজীবনে অনেক উপকারী খাদ্য। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুঁইশাকের পুষ্টি উপাদান অনেক। পুঁইশাক দেহ থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করে বদহজম, গ্যাস, অ্যাসিডিটিসহ বিভিন্ন সমস্যা দূর করে। এই শাকে আছে অ্যান্টি-ইনফ্লামেটরি গুণ। শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে এই শাকের শেকড় বেটে লাগালে দ্রুত উপশম হয়। তাছাড়া পুঁইশাকের উপকারিতা আরও নিচে আলোচনা করা হলো-
পুঁইশাকে অধিক পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে থাকে। তাছাড়াও পুঁইশাক খাওয়ার কারণে মলের পরিমাণ বৃদ্ধি পায় এবং মলত্যাগ করা অতি সহজ হয়। পুঁইশাকে বিদ্যমান উপাদানগুলো অন্ত্রনালীকে পরিষ্কার রাখে এবং এর ক্ষয়ক্ষতি রোধ করে। কোষ্ঠকাঠিন্য যদি খুব মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় সেক্ষেত্রে ১০০ গ্রাম পুঁইশাকের রসের সঙ্গে ১০০ গ্রাম পানি মিশিয়ে পান করলে ভালো ফল পাওয়া যেতে পারে।
পুঁইশাকে গ্লাইসেমিক ইনডেক্সের মাত্রা কম থাকায় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য এটি একটি উৎকৃষ্ট খাবার। তাছাড়াও পুঁইশাক গ্রহণের ফলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকে এবং রক্ত সঞ্চালন বেড়ে যায়। এই শাকে বিদ্যমান উপাদানগুলো বেটা সেল এর কার্যকারিতা বাড়িয়ে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে যা ডায়াবেটিস থেকে সুরক্ষা প্রদান করে থাকে। লুটিন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পুঁইশাক চোখের নানা সমস্যা থেকে সুরক্ষা প্রদান করে। এই শাকে আয়রন, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ এবং বিভিন্ন অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান আছে যা চোখের সমস্যা দূর করতে সাহায্য করে। বয়স্কদের দৃষ্টিশক্তি অটুট রাখতে, চোখের ছানি দূর করতে এবং ম্যাকুলার ডিজেনারেশন কমাতে এই উপাদানগুলো বেশি কার্যকরী। সুস্থ এবং সবল থাকার জন্য আমাদের প্রতিদিনের খাবারে পুঁইশাক একটি ভিন্ন মাত্রা যোগ করে। এতে বুঝা যায় পুঁইশাকের উপকারিতা কত। পুঁইশাক খাওয়ার ফলে শুক্রাণুর সক্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়। পুঁইশাক ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ মেটাবলিজম বা বিপাক ক্রিয়া সহজ করে ক্যালরি ক্ষয় করতে সাহায্য করে। অতিরিক্ত মোটা হলে নিয়মিত পুঁইশাক খাওয়া যেতে পারে, কারণ এতে ওজন কমানোর উপাদান রয়েছে।
জার্নাল অফ ক্যান্সারের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ফ্ল্যাভোনয়েডস সমৃদ্ধ পুঁইশাক গ্রহণ করলে নারীদের ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি ৪০ শতাংশ পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা। এছাড়াও পুঁইশাকে ক্লোরোফিল, ওমেগা-৩ ফ্যাটি আসিড, ক্যারোটিনয়েডস, ভিটামিন, খনিজ লবণ, এবং অ্যান্টি-আক্সিডেন্ট রয়েছে। আর এসব উপাদান টিউমার সংগঠনে বাধা প্রদান করে এবং ক্যান্সার বৃদ্ধিকারী মলিকিউলস কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায়। পুঁইশাকে অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক কোঁচকানো বা বয়সের ছাপ কমাতে সাহায্য করে। এটা আমাদের ত্বকের উপরে বিষাক্ত উপাদান জমতে বাঁধা প্রদান করে এবং ত্বকের টিস্যুগুলোকে মজবুত করে তোলে। আর এই কারণে সুন্দর ও উজ্জ্বল ত্বকের জন্য ডাক্তাররা প্রতিদিন পুঁইশাকের রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
মানবকণ্ঠ/এসআরএস

