তাপদাহে আইস্ক্রিমের ক্বদও যেন তুলনাহীন। এই পছন্দের খাবারটি কেন বানিয়েছে সে সম্পর্কে অনেকের অজানা। আইস্ক্রিমকে ইতালিতে জেলেতো, ফ্রান্সে গ্লেস এবং রাশিয়ায় মোরোজেনো বলা হয়। আইস্ক্রিমকে ফার্সিতে বলা হয় বাস্তানি।
এছাড়া ফালুদে বলেও একজাতীয় হিমায়িত মিষ্টি খাদ্য মেলে। এই ফালুদেই আমাদের ফালুদা বলি। টোকিও থেকে তুরিন, ডেনভার থেকে ঢাকা, গোটা দুনিয়ার মানুষই পছন্দ করে আইস্ক্রিম। আইস্ক্রিম অতি মজাদার। ক্রিম বা ননি, দুধ, মিষ্টি, রুচিকর সুগন্ধ বা ফ্লেভারিং। এসবের মিশ্রণকে যথাযথ প্রক্রিয়ায় হিমায়িত করলেই হয়ে ওঠে আইস্ক্রিম। আইস্ক্রিম মস্তিষ্কের আনন্দ অনুভবকারী অংশগুলোতে তৎপরতার তরঙ্গ বইয়ে দেয়।
আইস্ক্রিম একই সাথে স্বাদগ্রন্থি এবং চোখ উভয়কেই আনন্দ এনে দেয়। আইস্ক্রিম স্মৃতিও উসকে দেয়। আইস্ক্রিম শব্দটির সাথে সাথেই ছোট বেলায় শোনা আ-ই-স-ক্রি-ম বা কু-ল-ফি- মা-লা-ই হাঁকটিও স্মৃতির কানে ভেসে উঠতে পারে। আইস্ক্রিমের সাথে জড়িয়ে রয়েছে নানা ঘটনার আকর্ষণীয় ইতিহাস। চীনের সম্রাট থেকে ইংরেজ রাজা, সাবেক ক্রীতদাস থেকে চতুর ব্যবসায়ী, আমেরিকায় ইতালীয় অভিবাসী আইস্ক্রিম বিক্রেতাও রয়েছে এ ইতিহাসে লবকুশী হয়ে। বিলাসী খাদ্য হিসেবে বিত্তবানদের রসনার বাসনা পূরণ করার মধ্য দিয়ে আইস্ক্রিমের সূচনা। কালে কালে এর জনপ্রিয়তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। আমজনতার নাগালের মধ্যেও এসে যায় এর মূল্যমান।
মনে করা হয়, দুগ্ধজাত উপাদানের হিমায়িত মিষ্টি খাদ্য প্রথম চালু করে চীন। আইস্ক্রিম বলতে যা বোঝায়, তা বানানোর প্রক্রিয়া শুরু করে ইউরোপ। প্রধানত ইতালি এবং ফ্রান্স, ইংল্যান্ডসহ ইউরোপের অন্যান্য দেশও রয়েছে। পরবর্তীতে আমেরিকায় পথ করে নেয় আইস্ক্রিম। দেশটিতে ব্যাপক জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায় অল্প সময়ে। মার্কিনদের প্রিয় মিষ্টি খাবারই হয়ে ওঠে আইস্ক্রিম- এমন কথাও শোনাবেন কেউ কেউ। অ্যাপেল পাইয়ের মতোই এটিও ঘরে ঘরে স্থান করে নেয়। গোটা বিশ্বে আইস্ক্রিমকে ছড়িয়ে দেয়ার কাজে বিশাল ভূমিকায় ছিলেন মার্কিন আবিষ্কারক এবং ব্যবসায়ী মহল। আইস্ক্রিম কোনসহ অন্যান্য ধরনকে জনপ্রিয় করে তোলে দেশটি। আইস্ক্রিমের বাণিজ্যিক কারখানাও মার্কিন ব্যবসায়ীদের অবদান। আজকের দুনিয়ার নামকরা অনেক আইস্ক্রিম কোম্পানির শিকড় রয়েছে মার্কিন মুলুকে। ইউরোপের পাকপ্রণালি বা রেসিপি এবং পাকানোর কৌশলগুলোর কাছে ঋণী হয়ে আছে মার্কিন আইস্ক্রিম। ইতালীয়, ফ্রেঞ্চ এবং ইংরেজ রন্ধন বিশারদ বা বাবুর্চিরা প্রাথমিক পর্যায়ের আইস্ক্রিম তৈরি করেন। এ আইস্ক্রিমের ধারাবাহিতকতা আজও রয়েছে। অর্থাৎ আজও আমরা এ রকম আইস্ক্রিম চাখছি। ইতালীয় অভিবাসীরা তাদের আইস্ক্রিম বানানোর দক্ষতা ইউরোপ এবং উত্তর আমেরিকায় নিয়ে আসে। নিউইয়র্ক, লন্ডন এবং বার্লিনের মতো নগরীগুলোতে তারাই আইস্ক্রিম বিক্রেতার কাজও করে। এভাবেই আইস্ক্রিমকে রাস্তার খাবার হতে সাহায্য করে তারা। মার্কিন প্রভাব সত্ত্বেও স্থানীয়ভাবে নির্মিত আইস্ক্রিমের ঐতিহ্য টিকে আছে। ইতালির জেলেতো, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের কিছু কিছু এলাকায় অর্কিডের শিকড় দিয়ে তৈরি বিশেষ আইস্ক্রিম। এদিকে লং আইল্যান্ডে মার্কিন আইস্ক্রিম তৈরির উপকরণ ব্যবহার করে কুলফি তৈরি করেন এক আইস্ক্রিম প্রস্তুতকারক।
ইরানের বাস্তানিয়ে মাহাল্লি বা স্থানীয় আইস্ক্রিম এমনই এক ধারাবাহিকতা। জাফরান দিয়ে বানানো এ আইস্ক্রিমে দু’পাশে বিস্কুটের মতো ওয়েফার থাকে। স্বাভাবিকভাবেই ওয়েফারের মুচমুচে ভাব এতে থাকে না। দিল্লিতে ডেস মাইনেসে জেলতোকে সবুজ চা এবং চেডার পনির দিয়ে তৈরি করে পরিবেশন করা হয়। আদা এবং মসলা মেশানো আজটেক চকোলেটসমৃদ্ধ জেলাতো ফ্লোরেন্স এবং রোমে দেখা যায়।
সাংস্কৃতিক পরিমণ্ডলে খ্যাতিমান প্রতীকের রূপ পেয়েছে আইস্ক্রিম। পিকাসোর মতো বিশ্বখ্যাত শিল্পীর চিত্রকলা থেকে শুরু করে হলিউডের জনপ্রিয় সিনেমা পর্যন্ত সর্বত্রই দেখা যাবে আইসিক্রিমকে। ইটস আ ওয়ান্ডারফুল লাইফ চলচ্চিত্রে জর্জ বেইলির কথা ভাবুন। স্থানীয় আইস্ক্রিমের দোকানে মেরিকে চকোলেট আইস্ক্রিম পরিবেশন করতে করতে বলছে, চিরকাল তাকে ভালোবাসবে।
চীনে প্রায় ১১০০ খ্রিষ্টপূর্বাব্দে খাবারকে তাজা রাখার জন্য বরফ সংগ্রহ করত মানুষ। ৮৩৭ খ্রিষ্টপূর্বাব্দে প্রেত্রা জয় করেন আলেকজান্ডার দ্য গ্রেট। বরফ সংগ্রহ করার গর্তের দেখা সেখানে পান তিনি। চতুর্থ শতকে জাপানের সম্রাট নিনতোকু বরফের খাদ্য সংরক্ষণ সক্ষমতায় যারপরনাই বিস্মিত হন। তিনি জুন মাসের পয়লা তারিখকে তার সাম্রাজ্যে জাতীয় বরফ দিবস হিসেবে ঘোষণা করেন। ঘটনাক্রমে মাটি খুঁড়ে খড় দিয়ে ঢেকে বরফ সংরক্ষণের বিষয়টি এক রাজপুত্র জানতে পারেন। স্থানীয় চাষি-গেরস্থদের কাছ থেকে এ বিদ্যা শিখেন তিনি। রাজপুত্র বরফ সংরক্ষণের এই অবাক বিদ্যার কথা সম্রাট পিতাকে তড়িঘড়ি জানান। নিনতোকু অবলিম্বে বরফ সংরক্ষণের এ বিদ্যা লুফে নেন। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি বরফ দেওয়া পানীয় জমাট বা হিমায়িত মিষ্টিতে রূপ নেয়। চিনির সাথে স্ট্রবেরি, লেবু বরফ যোগ করে তৈরি হতে থাকে এ খাদ্য। হিমায়িত এ মিষ্টিকে ‘সুরবেত্তো’ নাম দেয়া হয়। মনে হয় এমন খাদ্য প্রথমে তৈরি হয় ইতালিতেই। ইতিহাসবিদরা মনে করেন, আজকের দিনের আইস্ক্রিমের জনক গিয়ামবাতিস্তা দেলা পোর্তা। কবি, বিজ্ঞানী, চিকিৎসক এবং ভাষাবিদ ফ্রান্সিস রেদি বরফ-খাদ্য খাওয়ার তৃপ্তি ও আনন্দ নিয়ে কবিতা, আরিয়ানা ইনফেরমা রচনা করেন।
আধুনিক আইস্ক্রিম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ননি বা ক্রিম, শরবত এবং নির্যাস বা ফ্লেভারিং। তবে এক্ষেত্রে অন্য আরেকটি গুরুত্ববহ বস্তু হলো বরফ।
মানবকণ্ঠ/এসআরএস

