পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। গতকাল রবিবার (১৯ মে) নেপাল সময় সকাল সাড়ে আটটায় তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। বেসক্যাম্প ম্যানেজার ও আউটফিট মালিকের বরাত দিয়ে অভিযানের সমন্বয়ক ফরহান জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারহান বলেন, হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন ১ এপ্রিল। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।
তিনি বলেন, বাবরের অভিযান এখনও শেষ হয়নি। তার আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রবিবার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা করার কথা। সব অনুকূলে থাকলে আজ সোমবার ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়। এ লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারি শৃঙ্গে চড়েননি। তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এ বিপজ্জনক অভিযানে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা।
চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশে রওনা তিনি। সপ্তাহ খানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে।
মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন ৩৩ বছর বয়সী বাবর আলী। এরপর কিছুদিন চাকরি করলেও পরে দেশ-বিদেশ ঘোরা শুরু করেন তিনি।
মানবকণ্ঠ/আরএইচটি

