একাত্তরের গণহত্যার কথা
আমি আজও ভুলতে পারিনি,
ভুলতে পারিনি পাকিস্তানি হানাদার বাহিনীর
বর্বরোচিত হামলার লোমহর্ষক সেই দিনগুলোর কথা।
আমি ভুলতে পারিনি
পঁচিশে মার্চের কাল রাত্রির কথা,
যেদিন বাংলার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাপিয়ে পড়েছিল
সেই পাক হানাদার।
আমি ভুলতে পারিনি
পাষন্ড সেই রাজাকার,আল্ সামস্, আল্ বদরদের,
যারা আমার চোখের সম্মুখে
মা বোনের ইজ্জত লুন্ঠন করেছে।
সেই হায়েনাদের আজও ভুলতে পারিনি
কোনোদিন ভুলবোও না।
ভুলতে পারিনি মায়ের বুকফাটা কান্না,বোনের আহাজারি ও
বাবার চোখের অশ্রু ঝাড়ানো
সেই দিনগুলোর কথা,
আজও ভুলবো না।
আমি ভুলতে পারিনি
বাবা হারানো দিনের কথা
ভাই হারানো দিনের কথা
সিঁথির সিঁদুর মুছে যাওয়ার কথা,
আজও ভুলবো না।
ভুলে যাইনি সেই দিনগুলোর কথা,
যেদিন জাতির শ্রেষ্ঠ সন্তান
অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক সরোজ কুমার অধিকারী সহ অসংখ্য বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করেছিলো,
আমি সেই দিনগুলোর কথা
আজও ভুলতে পারিনি
কোনোদিন ভুলবোও না।

