বাংলাদেশে ই-ভিসা প্রকল্প বাস্তবায়নের জন্য সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে কাজ পেতে যাচ্ছে ইসরাইলি এক প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির এক মিটিংয়ে বিষয়ক বিল পাশ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। জানা যায়, পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠাটির মাধ্যমে সাধারণ যাত্রীদের তথ্য একাধিকবার হ্যাকিংয়ের শিকার হলেও সাইবার নিরাপত্তা বিষয়ক কোন শর্ত ছাড়াই এই প্রতিষ্ঠানকে প্রকল্প ছাড় দিতে যাচ্ছে মন্ত্রি পরিষদ!
জানা যায়, বাংলাদেশে ই-ভিসা কার্যক্রমকে প্রবর্তন করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এমিরেটস টেকনোলজি (ইটিএসি)-কে কাজ দিতে যাচ্ছে বাংলাদেশ যার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যুক্ত আছে ইসরাইলের প্রতিষ্ঠান এসআইটিএ। এর মধ্যে ইটিএসি এর আগে কোন ভিসা কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা নেই। সেই সঙ্গে ই-ভিসা ব্যবস্থাপনার জন্য যেই সফটওয়্যার ব্যবহৃত হয় তার কোন মেধাসত্ত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) রেজিস্ট্রেশনও করা নেই সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিষ্ঠানের। ফলে এটি স্পষ্ট যে ইটিএস তার কার্যক্রমের জন্য ইসরাইল ভিত্তিক প্রতিষ্ঠান এসআইটিএ-এর ওপর নির্ভর করছে।
কিন্তু আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে পাওয়া তথ্যানুসারে এসআইটিএ বিভিন্ন দেশে বিভিন্ন নামে তাদের ই-ভিসা কার্যক্রম পরিচালনা করে সমালোচনার মুখে পড়েছে। যার মূল কারণ গ্রাহকদের তথ্য চুরির জন্য তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বারবার ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে কাজ করতে ব্যর্থ হওয়ার কারণে একাধিকবার জরিমানার মুখে পড়তে হয়েছে ইসরাইলি এই প্রতিষ্ঠানকে। কিন্তু এমনই একটি প্রতিষ্ঠানকে ই-ভিসা কার্যক্রম প্রবর্তনের দায়িত্ব প্রদানের সুপারিশ করা হতে পারে মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক মিটিংয়ে।
জেনেভা ভিত্তিক আইটি প্রতিষ্ঠান সোসাইটি ইন্টারন্যাশনাল ডে টেলিকমিউনিকেশন (ইএনটি!এসআইটিএ) প্রায় ৭৮ লাখ ২৯ হাজার ৬৪০ মার্কিন ডলার জরিমানা গুণতে হয়েছে ৯ হাজার ২৫৬টি \'স্পষ্ট\' দায়িত্ব অবহেলার কারণে। এই জরিমানা করে মার্কিন ট্রেজারারি বিভাগের ফরেন এসেট কন্ট্রোল অফিস (ওএফএসি)।
এসআইটিএ এর বিরুদ্ধে বিশেষ যেই অভিযোগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত \'গ্লোবাল টেরোরিজম স্যাংশন রেগুলেশন ৫৯৪.২০৪\' ভঙ্গ করা। এ সময় প্রতিষ্ঠানটি কমার্শিয়াল সার্ভিস এবং সফটওয়্যার সেবা প্রদান করে যা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনস্থ ছিলো।
২০২১ সালে ফেব্রুয়ারি মাসে থাই এয়ারওয়েজ পৃথক একটি তথ্য চুরির অভিযোগ জানায় যেখানে এসআইটিএ প্যাসেঞ্জার সার্ভিস তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছিলো। এই সার্ভিসের মাধ্যমে বিশ্ব জুড়ে উড়োজাহাজের যাত্রীরা কোথায় যাচ্ছে তার তথ্য প্রক্রিয়া করা হতো।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনের তথ্যানুসারে, এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিসেবা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এসআইটিএ-এর কাছ থেকে ২০১১ সালের ২৬ আগস্ট থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ লাখ যাত্রীর তথ্য চুরি করে হ্যাকাররা।
এতবার তথ্য চুরি ও হ্যাকিং এর শিকার হবার পরও এমন একটি প্রতিষ্ঠানকে সুপারিশ করার পূর্বে সেই প্রতিষ্ঠানের সঙ্গে তথ্যের নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি নিয়ে কোন আলোচনা না করা বাংলাদেশের ই-ভিসি ব্যবস্থাপনাকে আরও বড় ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন একজন পর্যবেক্ষক।
ইটিএসি\'র সঙ্গে খসড়া যেই প্রকল্প প্রস্তাবনা চুক্তির কাগজ রয়েছে সেখানে থাকা তথ্যানুসারে, বাংলাদেশে এই ই-ভিসা ব্যবস্থাপনা স্থাপনের পর কোন ত্রুটি হলে বা সমস্যা হলে এর জন্য ইটিএসিকে দায়ী করা যাবে না। যেখানে এই একই ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য প্রস্তাবনা চুক্তিপত্র পাঠানো অন্য প্রতিষ্ঠানগুলোর এই পরিমাণে তথ্যচুরি হবার রেকর্ড দেখা যায় না, সেখানে এমন একটি প্রতিষ্ঠানকে বাছাই করা পরবর্তী সময়ে বড় পরিসরে তথ্য চুরির ঝুঁকিতে ফেলে দিচ্ছে বাংলাদেশকে।
\'ই-ভিসি এবং এপিআই-পিএনআর\' নামক এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীনে যার মাধ্যমে পাসপোর্ট ও ভিসা ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আধুনিক রূপে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেখানে গণমাধ্যমের হাতে আসা তথ্যানুসারে, ইটিএসি\'র তুলনায় অন্য যেই প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পের দায়িত্ব পাওয়ার বিষয়ে আবেদন করেছে তাদের অধিকাংশের খরচ কম ছিলো। সেই সঙ্গে অন্য প্রতিষ্ঠানগুলোর এই পরিমাণে তথ্যচুরি যাওয়ার রেকর্ডও নেই।
পর্যবেক্ষকরা জানান, যেই প্রতিষ্ঠানের অতীতে এ ধরণের বড় তথ্য চুরি যাওয়ার রেকর্ড রয়েছে, তাদের হাতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হয়ে কোটি কোটি মানুষের তথ্য ছেড়ে দেয়ার মাধ্যমে নাগরিকদের হুমকির মুখে ফেলা হচ্ছে।

