Image description

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এসজিএসএফ)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভা-২০২৬ এ এ দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাস্তবতা বিবেচনায় জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করা প্রয়োজন।

এসজিএসএফের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে।

তিনি শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসএস