সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা এসব জাহাজ ঘুরে দেখার সুযোগ পাবেন।
গত ১৯ নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ সম্পর্কে পরিচিতি তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএইচ




