রাজধানীর সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিএইচ





