বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।
তালিকা অনুযায়ী, বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৩৭৪, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ৩০৪।
এ ছাড়া তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৯২। চতুর্থ অবস্থানে কলকাতা, স্কোর ১৮০। ষষ্ঠ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি শহর, যার স্কোর ১৬৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বিএইচ





