ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের আধিপত্য যেমন একটি বিশাল অধ্যায় সেভাবেই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনও বিশাল অধ্যায়। এই বিশাল অধ্যায়ের পাতায় পাতায় যুক্ত হয়েছে অসংখ্য বীরের নাম, তাদের বীরোচিত আত্মত্যাগ। কিশোর, যুবা, নারী, পুরুষ নির্বিশেষে সবাই এই আন্দোলন করেছেন। সেসব মহান মানুষের নাম পৃথিবীর ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
ক্ষুদিরাম বসু নিজের হাতে বোমা বানিয়ে ট্রেনে হামলা চালিয়েছিলেন সাহেবদের দর্প-চূর্ণ করতে। দুর্ভাগ্যবশত সেই বোমায় নিহত হয় নিরীহ ভারতবাসী। সে অপরাধে তার ফাঁসি হয়। এরকম বহু স্বাধীনতাকামী স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছেন। এসব বীরের মধ্যে উল্লেখযোগ্য হলেন সূর্যসেন যাকে পৃথিবীবাসী মাস্টারদা সূর্যসেন বলেই বেশি চেনে। তিনি সকলের মাস্টারদা। ২২ মার্চ ১৮৯৪ সালে বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত রাউজান থানার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন মাস্টার দা সূর্যসেন। তার পরিবারটির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশী বালা সেন। সূর্যসেন তাদের পরিবারের চতুর্থ সন্তান। স্বামী বিবেকানন্দ তার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। তিনি ছিলেন একজন বিপ্লবী এবং দেশের পরাধীনতা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। দেশের জন্য তার সর্বোচ্চ বলি দিতে ক্রমেই তার মনকে তৈরি করেন। তবে ছাত্রজীবনে মাস্টারদা ছিলেন মেধাবী এবং দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বি.এ শেষ করার পর চট্টগ্রামে ফিরে এসে হরিশদত্তের ন্যাশনাল স্কুলে শিক্ষকতা শুরু করেন। এই যে তার মাস্টার নামে শিক্ষকতা জীবনের শুরু হলো সেটাই তার নামের পাশে থেকে গেছে আজীবন। তিনি সকলের কাছে মাস্টারদা। ন্যাশনাল স্কুলটি বন্ধ হয়ে গেলে তিনি উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তার আন্দোলনের চিন্তা ও কার্যক্রমও সেই সাথেই শুরু হয়। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়াশোনা করার দরুন তিনি যুগান্তর দলের সদস্য অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর সন্নিকটে আসেন এবং বিপ্লবী ভাবধারার সঙ্গে যুক্ত হন।
এর পর ১৯১৮ সালে চট্টগ্রামে ফিরে এসে তিনি অনুরূপ সেন, চারুবিকাশ দত্ত, অম্বিকা চক্রবর্তী, নগেন্দ্রনাথ সেন প্রমুখদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে গোপন বিপ্লবী দল গঠন করেন। তার বিবাহিত জীবন একটু ভিন্ন ধরনের। যদিও অধিকাংশ বিপ্লবীই বিয়ে সংসারের চেয়ে দেশকে মুক্ত করা বা বিপ্লবকেই প্রাধান্য দিয়েছেন। সে দিক থেকে সূর্যসেন ব্যতিক্রম ছিল না। যদিও তিনি তার পরিবারের চাপে বিয়ে করেন তবে সংসার আর করা হয়নি। ফুলশয্যার দিনেই তিনি বাড়ি ছাড়েন এবং পুরোপুরি বিপ্লবের পথে পা বাড়ান। সূর্য সেনের অন্যতম সাথী ছিল অনন্ত সিংহ। সেই অনন্ত সিংহের ভাষায়Ñ ‘কে জানতো যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বি-শতাব্দীব্যাপী অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে? একজন শিক্ষক তার ভেতরে দেশপ্রেমের যে বীজ ধারণ করেছিল তা পরবর্তীতে তিনি ছড়িয়ে দিয়েছিলেন সর্বত্র। তার হাত ধরেই আরও বহু বিপ্লবী ভারতবর্ষ ব্রিটিশমুক্ত করার লক্ষ্যে বিপ্লবে জড়িয়েছিল। অরবিন্দ ঘোষ ১৮৯৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পডা শেষ করে দেশে ফিরে বরোদা কলেজে সহকারী অধ্যক্ষের পদে যোগদান করেন। তার এবং তরুণ ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের তৎপরতায় কলকাতার আপার সার্কুলার রোডের একটি বাড়িতে বাংলার প্রথম গোপন বিপ্লবী দল “অনুশীলন” সমিতি গঠন করা হয়। অনুশীলন সমিতির সদস্যদের লাঠি খেলা, অসি খেলা, ছোরা খেলা, কুস্তি, মুষ্টিযুদ্ধ ইত্যাদি শিক্ষা দেয়া হতো। অরবিন্দ ঘোষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ প্রমুখের চাঁদাতে এই সমিতি চলত। লাঠি খেলা, অসি খেলা, ছোরা খেলায় তৃপ্ত থাকতে অস্বীকার জানিয়ে বারীন্দ্রকুমার ঘোষের নেতৃত্বে একদল বিপ্লবী “অনুশীলন সমিতি” থেকে আলাদা হয়ে “যুগান্তর দল” দল গঠন করে। পশ্চিম বাংলার মানিকতলায় বিপ্লবীদের বোমার কারখানা আবিষ্কারের পর অরবিন্দ ঘোষসহ অনেক বিপ্লবীদের আলিপুর বোমা মামলায় জড়ানো হয়। ১৯০৭ সালে ওই মামলার পলাতক কিছু আসামি গোপনে পালিয়ে চট্টগ্রাম আসেন।
এ সময় তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামে প্রথম বিপ্লবী সংগঠনের জš§ হয়। যামিনী সেন, মণীন্দ্র সেন আর অম্বিকা চক্রবর্তী প্রমুখ ছিলেন এই সংগঠনের সদস্য। আগ্নেয়াস্ত্র বহন করার কারণে মাস্টার দা সূর্যসেন-কে ১৪ আগস্ট ১৯৩৩ সালে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। কনডেম্ড সেলে সূর্যসেনকে কড়া পাহারায় নির্জন কুঠুরিতে রাখা হতো। তাকে ফাঁসিকাষ্ঠে নিয়ে যাওয়ার সময় তার জ্ঞান ছিল না। কারণ তার আগে ব্রিটিশরা তার সবগুলো দাঁত হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে, তার নখগুলো টেনে তুলে ফেলে। তখন ১৯৩৪ এর ১২ জানুয়ারি। তার শেষ দিনগুলো ছিল ভয়ংকর নির্যাতনের সাক্ষী। তার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়। এছাড়া কলকাতা মেট্রো, সূর্যসেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন। রাউজানে তার নামানুসারে রাঙ্গামাটি-লেলেঙ্গারা সড়কে একটি গেট নির্মাণ করা হয় মাস্টারদা সূর্যসেন গেট নামে। যার পাশেই রাউজান সরকারি কলেজ সংলগ্ন রোডে মাস্টার দা সূর্যসেনের একটি প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়। এই মহান বিপ্লবীর জš§দিন ভারতবর্ষের প্রতিটি মানুষ এবং পৃথিবীর সকল বিপ্লবীরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

