একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো বিশ্ববিদ্যালয়। দেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থী পছন্দের শীর্ষে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। পছন্দের বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করতে তুখোড় ভর্তিযুদ্ধে নামতে হয় শিক্ষার্থীদের। জীবনকে বুঝে ওঠার আগেই আমাদের দেশের সর্বোচ্চ সম্পদ, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। কিছুদিন পরপরই আমরা দেখতে পাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যার চিত্র। স্বপ্ন নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে এসে অসীম সম্ভাবনার সামনে দাঁড়িয়েও একজন শিক্ষার্থী কেন আত্মহত্যা করেছে?
লন্ডনের কিংস কলেজের একটি গবেষণায় এমন ফলাফলই দেখা গেছে যে, কিশোর কিশোরীদের যারা অবহেলা, কটূক্তি, অপরাধ প্রবণতা, পারিবারিক সহিংসতা এবং যৌন নিপীড়নের শিকার হয়- তারা আত্মঘাতী এবং আত্মহত্যা প্রবণ বেশি হয়ে থাকে। এই চিত্রটি কিছুটা জটিল। কেননা এসব অনুষঙ্গের সাথে সাথে আত্ম-সম্মান বোধের অভাব কিংবা পরিবারের সমর্থন না থাকার বিষয়ও প্রভাব ফেলে থাকে।
পৃথিবী জুড়েই বিশ্ববিদ্যালয়ের কিশোরদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ আত্মহত্যা। স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল ফাউন্ডেশনের তথ্য মতে, ২০২৩ সালে বাংলাদেশের ৯৮ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেন। শিক্ষার্থী আত্মহত্যার শতাংশের হিসাবে যা মোট ১৯.১%। বিশ্ববিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ জন, সাধারণ পাবলিক বিশ্বদ্যিালয়ের ১৯ জন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ জন, পলিটেকনিক ইনস্টিটিউটের ২ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ জন ও অন্যান্য ১৫ জন শিক্ষার্থী রয়েছেন। পরিবর্তিত পরিস্থিতি এবং পারিবারিক ও সামাজিক চাপ ও সহযোগিতার অভাবকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজুল ইসলাম। অনার্স পড়ুয়া তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার হার তুলনামূলক বেশি। এসব শিক্ষার্থীর ক্যারিয়ার নিয়ে সামাজিক চাপ বেশি থাকে এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে তাদের মাঝে হতাশার প্রভাব বেশি দেখা যায়।
আর্থিক টানাপোড়েন, পরীক্ষায় পাস-ফেল নিয়ে দুশ্চিন্তা, পারিবারিক হতাশা, বিষণ্নতা, প্রেমে ব্যর্থতা, অভিমান, বেকারত্ব, মাদকাসক্তি ইত্যাদি কারণে ঘটছে আত্মহত্যার ঘটনা। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু কেবল একটি প্রাণের মৃত্যু নয়। বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষার্থী এক একটি পরিবারের স্বপ্ন ও আশার প্রতিনিধিত্ব করে। তাকে ঘিরে একটি পরিবারের স্বপ্ন ও আশা তৈরি হয়। শুধু পরিবারের সম্পদ নয়, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা দেশের জাতীয় সম্পদ। ফলে, কোনো শিক্ষার্থীর মৃত্যু তার পরিবারকে ও দেশকে অধিকাংশ ক্ষেত্রে পঙ্গু করে দেয়। যে আশা নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, বছরখানেকের মধ্যে তাদের সেই আশা মরতে শুরু করে। চাকরির বাজারের অবস্থা কোনো কোনো শিক্ষার্থীকে প্রবল হতাশায় নিমজ্জিত করে। প্রেম, বিয়ে, শারীরিক সম্পর্কÑএ ধরনের কারণেও শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হয়। ঘনিষ্ঠ ছবি, ভিডিও ইত্যাদি ছড়িয়ে দেওয়ার হুমকির কারণে কিংবা ছড়িয়ে দেওয়ার পর অনেকে আত্মহত্যা করেন। নির্যাতনের শিকার হওয়ার পর নিজের প্রতি ঘৃণাবোধ থেকেও অনেকে আত্মহত্যা করেন। অনেক শিক্ষার্থীরা প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর অযৌক্তিক সিদ্ধান্ত বা চাপের কারণে বিষণ্নতায় পতিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কোনো কোনো মেধাবী শিক্ষার্থী খারাপ ফল করার চাপ নিতে না পেরে হতাশায় পড়েন। অনেকেই কোনোভাবে সহপাঠী, সিনিয়র বা শিক্ষকদের দ্বারা লাঞ্ছিত হয়ে আত্মহত্যা পথ বেছে নেয়। মাদক আসক্ত হয়েও কিছু শিক্ষার্থী মানসিক শক্তি হারান এবং কোনো একপর্যায়ে আত্মহত্যার কথা ভাবতে শুরু করেন। আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ মতে, ‘আত্মহত্যার কারণগুলো বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে, সমস্যা তার চেয়েও গভীর। শিক্ষার্থীদের নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর অপারগতা ও জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটলে তারা সেটা সামলাতে পারেন না। বর্তমান সময়ে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, এখনই উদ্যোগ নিতে না পারলে পরবর্তীতে আমাদের অনুশোচনা করতে হবে। ভবিষ্যৎ প্রজš§কে রক্ষায় দায়িত্বশীলদের অবদান রাখার সঠিক সময় এখনই। অধিকাংশ শিক্ষার্থীই উচ্চ শিক্ষা গ্রহণের জন্য নিজের পরিবার-পরিজন থেকে দূরে থাকতে হয়। এতে করে স্বাভাবিকভাবে পরিবারের সঙ্গে দূরত্বের সৃষ্টি হয় ও বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সমস্যা হয়। তাকে সম্মুখীন হতে হয় বিভিন্ন সাংস্কৃতিক অভিঘাতের। সাংস্কৃতিক অভিঘাত থেকেই সৃষ্টি হয় মানসিক চাপ। এছাড়াও র্যাগিংয়ের নাম করে মানসিক চাপ, নানামুখী রাজনৈতিক চাপ, মাদকের সহজলভ্যতা ও মাদকে আসক্তি ইত্যাদি কারণে শিক্ষার্থীদের আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে। এ জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি প্রবীণ শিক্ষার্থীদের বন্ধুসুলভ আচরণ করা প্রয়োজন, যা এসব অনাকাক্সিক্ষত ঘটনা থেকে মুক্তি দিতে পারে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের র্যাগিং, রাজনৈতিক চাপ ও মাদকের মতো ইত্যাদি ক্ষতিকর কার্যক্রম বন্ধে পরিপূর্ণ নজরদারি করা উচিত ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত। কোনো শিক্ষক যেন কোনো শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের কারণ না হন, শিক্ষকেরা যেন হন শিক্ষার্থীদের সব থেকে বড় আশ্রয়, স্বপ্ন গড়ার কারিগর। ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও আন্তরিক করার দ্বারা শিক্ষার্থীদের অভিভাবকশূন্যতা দূর করা যেতে পারে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির আওতায় আনা অপরিহার্য। সর্বোপরি সরকার, পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আমরা সবাই মিলে আত্মহত্যার মুক্ত বিশ্ববিদ্যালয় ও উন্নত ভবিষ্যৎ প্রজš§ গড়ে তুলতে পারি। অন্যথায় এ মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন। আমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, জীবনের জন্য স্বপ্ন, স্বপ্নের জন্য জীবন নয়।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

