৭ অক্টোবর হামাস ইসরাইলে আক্রমণের পর থেকে দেশটি এক প্রকার গণহত্যা চালিয়ে যাচ্ছে গাজাবাসীর ওপর। সংবাদ মাধ্যমে প্রাপ্ত তথ্যমতে যা এখন প্রায় ৩৫ হাজার ছড়িয়ে গেছে যার অধিকাংশ নারী ও শিশু। এত হত্যার পরেও কিন্তু যুদ্ধের ইতি টানতে পারছে না কোন মতে। যার ফলে চাপ বেড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর।
ইসরাইল ভাবছিল অল্প সময়ে তা দমন করতে পারবে। এর জন্য ইসরাইল বার বার ইরানকে দোষারোপ করে আসছে হামাসকে মদদ দেওয়ার জন্য। সে সাথে হুতি, হিজবুল্লাহসহ অনেক সশস্ত্রগোষ্ঠী ইসরাইল ও তার মিত্রদের লক্ষ করে আক্রমণ চালায়। বলা হয়ে থেকে এইসব গোষ্ঠীকে ইন্ধন জোগায় ইরান। মধ্যপ্রাচ্যে ইরানের মূল শক্তির পিছনে গোষ্ঠীগুলো বড় ভূমিকা পালন করে। সরাসরি ইরান বিভিন্ন নিষেধাজ্ঞার জন্য একঘরে হয়ে যাওয়ায়, সরাসরি কোন বিষয়ে হস্তক্ষেপ করতো না। ইরানের ইন্ধন জোগানের অভিযোগে ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে এপ্রিলের ১ তারিখে ইসরাইল কর্তৃক ইরানের দামেস্কের দূতাবাসে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে হামলা চালায় তাতে ইরান আর নিশ্চুপ থাকতে পারেনি। পর্দার অন্তরাল থেকে বের হতে এক প্রকার বাধ্য হয়।
প্রথমবারের মতো, কোন দেশে সরাসরি আক্রমণ করে, প্রায় ৩০০ ড্রোন, মিসাইল হামলা চালায় ইসরাইলে। যদিও সময়টা ইরানের কিছুটা অনুকূলে ছিল। কেননা, ইসরাইলের ফিলিস্তিনে গণহত্যার জন্য এক প্রকার দূরত্ব তৈরি হয় আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সাথে। ইতিহাসে প্রথমবারের মতো, নিরাপত্তা পরিষদে ইসরাইলের বিষয়ে আমেরিকা ভোটদানে বিরত থাকে। এমন কি নিজ দেশের ও পশ্চিমা বিশ্বে বসবাসকারী অনেক ইহুদিরাও এর নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে। আবার কোন কোন বিশ্লেষকগণ এটাও বলেছেন যে চাপের মুখে যুদ্ধের বিস্তৃতি ও মোড় ঘুরিয়ে দিতে ইরান কে উস্কে দিতে ইসরাইল এমন হামলা চালায়। কিন্তু ইরান কৌশলের সাথে হামলাটি করে যার মাধ্যমে একদিকে ইসরাইলের অত বেশি আঘাত করেনি, আবার ইরানেরও যে প্রতিশোধ নেওয়ার সক্ষমতা আছে তা দেখিয়ে দিতে পেরেছে। ফলে, ইরানের হামলায় হুট করে পাল্টা হামলার বাইরের যে সাহস বা উৎসাহ সেটি পাচ্ছে না নেতানিয়াহুর সরকার। প্রশ্ন আসে, তাহলে ইসরাইল চুপ করে বসে থাকবে?
বিষয়টা এমনও না, দেশটি প্রতিশোধের চক কষছে হামলার বার্তাও দিয়ে যাচ্ছে। তবে সেটা কোথায় কিভাবে, কত বড় হবে তা স্পষ্ট নয়। তবে এমন পরিস্থিতিতে বড় ধরনের কোন হামলার সাহস হয়তো পাবে না। যদি বড় ধরনের কোন আক্রমণ ইরানে করে তাহলে ইরান বসে থাকবে না। এই রকম হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা যেটা শুরু হয়েছে সেটা সবাইকে নিয়ে বিশ্ব যুদ্ধে রূপ নিবে। এমনটা হলে, সবার জন্য যে ক্ষতি হবে তা বিশ্ব মোড়লরা বুঝতে পারে। ফলে, নির্বাচন সামনে রেখে বাইডেন প্রশাসন সেরকম যুদ্ধের অনুমতি দিবে না। কিংবা চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের কোন দেশ চায় বে না বড় ধরনের কোন যুদ্ধের দিকে চলে যাক অঞ্চলটি। সেজন্য অনেক দেশেই ইরানকে আক্রমণ করতে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবে না এমনটা জানিয়ে দিয়েছে। চীনেও বার্তা দিচ্ছে স্থিতিশীলতার জন্য।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ ক্ষেত্র বড় করা ছাড়া কোনো উপায় নেই, কেননা ফিলিস্তিনে দীর্ঘদিন গণহত্যা ও দুর্নীতির অভিযোগসহ অভ্যন্তরীণ রাজনীতি ও বৈশ্বিকভাবে চাপে আছেন। যদি এমনটা হয় তাহলে প্রশ্ন আসে ইসরাইলের এমন কর্মকাণ্ড পশ্চিমা বিশ্ব কি সমর্থন দিয়ে যাবে? যদি সমর্থন দেয়, ইউক্রেন যুদ্ধের মধ্যে আরও একটি যুদ্ধের ব্যয়ের ভার বহন করতে সক্ষম হবে? ইসরাইল নিজেও কীভাবে ফিলিস্তিন ও ইরানের রণাঙ্গনের মোকাবিলা করবে? যদিও ইসরাইল আঞ্চলিক জোট গঠন করে হামলার কথা বলতেছে কিন্তু সেরকম আঞ্চলিক জোট হবে?
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা ইসরাইলকে সমর্থনের তিক্ত অভিজ্ঞতা আছে। ফিলিস্তিন সংকট জিইয়ে আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মুহূর্তে সে সুযোগ দিবে না ইসরাইলকে। কেননা, মধ্যপ্রাচ্যের জনমত এখন পুরোপুরি ইসরাইল ও মার্কিন নীতির তীব্র বিরোধী। ইসরাইলও সীমিত পরিসরে হামলা চালিয়ে যাবে, ছায়া যুদ্ধে জড়িয়ে যাবে ইরান। যদি দেশ দুটোই আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়ে যায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে বিশ্ব।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/আরএইচটি

