বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি উন্নয়নশীল দেশ। আমি সে দেশেরই একজন সচেতন নাগরিক, বাস করি সিলেট নগরীর শাহজালাল উপশহরে। বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ এবং দেশের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাকে জাতীয় পুরস্কার (১ম) স্বর্ণপদক প্রদান করা হয়। ১৯৯৮ সালের ২৪ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাস্থ ওসমানী মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আমাকে এ পুরস্কার প্রদান করেন। এতে আমি অভিভূত উৎসাহিত, অণুপ্রাণিত বোধ করছি।
অ্যান্টার্কটিকার জনমানবহীন মহাদেশ ছাড়া বাকি যে ক’টি মহাদেশ আছে তার প্রায় সব স্পর্শ করার সুযোগ ও সৌভাগ্য আমার হয়েছে। প্রায় ১৫টি দেশে কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ অবস্থান করার সুযোগও আমি পেয়েছি। এ সুযোগ অনেকেরই হয়, তবে আমার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিল। নানা প্রয়োজনে বহু লোক নানা দেশে ভ্রমণ করেন। তারা সাধারণত বড় বড় শহরে বেশি সময় কাটান, সভা-সমিতি করেন। বন্যপ্রাণী বনভ‚মি ও পরিবেশ বিষয়ক নানা সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলনে যারা যান বড় শহরে বিলাসবহুল হোটেলে উদ্বোধন অনুষ্ঠান করেন, বক্তৃতা বিবৃতি দিয়ে চলে আসেন। আমি বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। বড় বড় শহর ছাড়াও যেসব দেশে গিয়েছি সেগুলোর শহরে তো বটেই, গ্রামাঞ্চলও দেখার সুযোগ আমি পেয়েছি।
ব্রিটেনসহ কয়েকটি ইউরোপীয় দেশের বনজঙ্গল, আমেরিকা, চীন, জাপান, থাইল্যান্ড, ভারত,পাকিস্তাননসহ বিভিন্ন দেশের অনেক গভীরে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আফ্রিকার কিছু অংশও দেখেছি। সুতরাং আমার সামান্য অভিজ্ঞতা থেকে এবং অন্যদের কাছে যা শুনেছি তার ভিত্তিতে কিছু অভিমত ব্যক্ত করছি। প্রাকৃতিক পরিবেশের কথাই বলতে যাচ্ছি। অনেক বক্তৃতা শুনি বা পোস্টার দেখি যাতে লেখা থাকে-‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’। শুনতে ভালোই লাগে। যেকোনো গাছ লাগালেই পরিবেশ বাঁচে না। আমাদের বলতে হবে, দেশি গাছ লাগান ও প্রাকৃতিক পরিবেশ বাঁচান। প্রাকৃতিক পরিবেশ বলতে গেলে অপ্রাকৃতিক পরিবেশের কথা এসে যায়। পার্থক্য আমাদের গভীরভাবে বুঝতে হবে। যেকোনো গাছ লাগালে যদি প্রাকৃতিক পরিবেশ বেঁচে যেত তা হলে কথা ছিল না। কিন্তু বাস্তবে তা নয়।
আমার বিস্মৃত অভিজ্ঞতার আলোকে নি¤েœ ক’টি সুচিন্তিত পরামর্শ প্রদান করছি এবং নিশ্চিতভাবে বলছি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও আন্তরিকতা সাথে সুপারিশগুলো বাস্তবায়ন করলে দেশে কাক্সিক্ষত বনাঞ্চল সৃষ্টি হবে এবং অনিবার্য বিপর্যয়ের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব হবে। পরিবেশ থাকবে সুস্থ, সুন্দর ও সবল। প্রাণীকুলের বসবাস উপযোগী বনাঞ্চল সৃষ্টির প্রয়াসে এবং পরিবেশের উন্নয়নে দেশের সকল নাগরীককে অবশ্যই আন্তরিক উদ্যোগী হতে হবে, তাহলে সফলতা আসবেই। জনসংখ্যার চাপে বসতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্বালানির প্রয়োজন মিটাতে ক্ষুদ্রাকৃতি এ বাংলাদেশের বনাঞ্চল উজাড় হচ্ছে-ক্রমেই, সংকোচিত হয়ে আসছে বনভ‚মির পরিমাণ। অভাব দেখা দিচ্ছে কাঠ, বাঁশ, ফল-মূল এবং ঔষধ-পত্র তৈরির প্রয়োজনীয় বনজ দ্রব্যাদির। এভাবে আর ক’বছর চলতে থাকলে দেশে বনভ‚মির পরিমাণ শূন্যের কোঠায় এসে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে যার পরিণাম হবে ভয়াবহ। মানুষসহ প্রাণীকুল বেঁচে থাকবে না, দেখা দিবে বিপর্যয়, বিধ্বস্ত হবে সভ্যতা, বিপন্ন হবে দেশ ও জাতির অস্তিত্ব।
আমাদের দেশে প্রতি বছর ঢাক-ঢোল বাজিয়ে প্রচুর পরিমাণে গাছের চারা রোপণ করা হয় খরচ করা হয় কোটি কোটি টাকা। তার মধ্যে ক’টা গাছের চারা বেঁচে থাকে আর বড় হয় তা একটু পরীক্ষা, পর্যালোচনা করলে এবং পত্র-পত্রিকার সংবাদাদি নিয়ে গবেষণা করলে সার্বিক হাল অবস্থা সহজেই আঁচ করা যায়। আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণেই শেষ নয়, প্রয়োজন যতœ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। কিন্তু অপ্রিয় হলেও সত্য, আমরা এদিকে খুব কমই দৃষ্টি দান করে থাকি। বনভ‚মি ধ্বংসের বিপরীতে বনাঞ্চল সৃষ্টির প্রয়াসে যেটুকু করা প্রয়োজন আমরা তা করছি না, প্রয়োজনীয় উৎসাহ-উদ্যোগও পরিলক্ষিত হচ্ছে না। আমি দীর্ঘদিন ধরে বনাঞ্চল সৃষ্টি এবং পরিবেশের ওপর গবেষণা ও পর্যালোচনা করে আসছি। ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণ করে তা রক্ষণাবেক্ষণ করে আসছি। আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি এবং এ ব্যাপারে যে অভিজ্ঞতা অর্জন করেছি তার আলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি নিচে কয়েকটি সুচিন্তিত সুপারিশ পেশ করছি। দৃঢ়তার সাথে আমি বলছিÑজরুরি ভিত্তিতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও আন্তরিকতার সাথে এ সুপারিশগুলো বাস্তবায়নে এগিয়ে আসলে সবুজের মহাপ্রাচীর বা বনাঞ্চল সৃষ্টি করে দেশ ও জাতিকে মহাবিপর্যয় হতে রক্ষা করা সম্ভব।
সুপারিশমালা:
* আমাদের দেশে এপ্রিল-মে মাস হতেই বৃষ্টিপাত শুরু হয়। তাই এ সময় হতেই যত বড় আকারে সম্ভব গাছের চারা রোপণ করা উচিত। নির্দিষ্ট সময় বেঁধে না দিয়ে পহেলা মে থেকে সারা বর্ষাকাল বৃক্ষ রোপণ মৌসুম হিসাবে গণ্য করে এ সময়ে বৃক্ষচারা রোপণ করতে হবে। তাহলে রোপিত চারা বৃষ্টির মৌসুমে চার/পাঁচ মাসের মধ্যে বড় হয়ে গরু-ছাগলের নাগালের বাইরে চলে যাবে।
* স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা-মসজিদসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, বসতবাড়ি, রাস্তার পাশে, নদীর তীরে, বেড়িবাঁধে, উপকূল বেষ্টনীতে বাধ্যতামূলকভাবে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করার ব্যবস্থা করতে হবে। রোপণকৃত এসব গাছের চারা দেখাশুনা, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মহলসমূহের ওপর ন্যস্ত করতে হবে। পরিচর্যা, রক্ষণাবেক্ষণে ব্যর্থতার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। সরকারি খাস জমি, টিলা বা মহালসমূহ, পতিত জমি এবং চা বাগানসমূহের অনাবাদি জমিতে বনাঞ্চল সৃষ্টির দায়িত্ব বন বিভাগের ওপর ন্যস্ত করতে হবে। বনাঞ্চল সৃষ্টির জন্য এ জমি লভ্যাংশের ভিত্তিতে দীর্ঘ মেয়াদি লীজও দেয়া যেতে পারে।
* শহরে বাসা-বাড়ির আঙ্গিনা ও গ্রামাঞ্চলে গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণের জন্য সকল শ্রেণির মানুষকে সচেতনতার মাধ্যমে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে হবে এবং মওসুমের শুরু হতে সরকারি নার্সারি থেকে বড় আকারের পর্যাপ্ত গাছের চারা স্বল্পমূল্যে সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকা এর পর সকল বিভাগ, জেলা ও থানা পর্যায়ে নার্সারি প্রতিষ্ঠা করে পর্যাপ্ত বৃক্ষচারা মজুদ রাখতে হবে- যাতে সাধারণ ক্রেতারা তা সহজেই স^ল্পমূল্যে সংগ্রহ করতে পারে।
* বৃক্ষচারা রক্ষণাবেক্ষণে কড়া নজর রাখতে হবে এবং বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে কম করে হলেও মাসে একবার রোপিত বৃক্ষচারা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে।
* দেশে কর্মরত সকল এনজিওকে (বেসরকারি সংস্থা) প্রতিবছর তাদের কর্ম এলাকায় যে কোনো স্থানে ২-৫ কিলোমিটার রাস্তায় বাধ্যতামূলক বৃক্ষচারা রোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। রোপিত চারা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ এর দায়িত্বও তাদের ওপরই ন্যস্ত থাকতে হবে। * অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন কর্মসূচিকে জোরদার করতে হবে। প্রয়োজনে ক্ষুদ্রাকারে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা যেতে পারে। *আগামী তিন থেকে পাঁচ বছর পর্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত স্থানভেদে গাছ ও বাঁশ কাটা বন্ধ রাখতে হবে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ও বিলাস দ্রব্যাদির মতো প্রতিবেশী দেশসমূহ হতে প্রয়োজনীয় কাঠ আমদানি করার ব্যবস্থা করা যেতে পারে। আমরা জানি মালয়েশিয়া ও জাপানের মতো উন্নত দেশও যেখানে তাদের মোট জমির বেশিরভাগই বনে আচ্ছাদিত তারাও তাদের বনাঞ্চল ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে বিদেশ থেকে কাঠ আমদানি করে থাকে। প্রতিবেশী দেশ ভারতও প্রচুর কাঠ বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে অথচ তাদের দেশে বনভ‚মির অভাব নেই। সে দেশে বনাঞ্চলকে সংরক্ষণ করে রাখা হচ্ছে।
* স্কুল-কলেজ-মাদ্রাসা এমনকি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যাকে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করতে হবে। ছুটির দিন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে উদ্বুদ্ধকরণ কাজে সহায়তা করতে পারেন। মাঝে মধ্যে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ে এমনকি হাট-বাজারসমূহে সেমিনার ইত্যাদির ব্যবস্থা করতে হবেÑসবাইকে বুঝাতে হবে বৃক্ষ নিধন এবং বনভ‚মি উজাড়ের পরিণাম কত ভয়াবহ হতে পারে।
* মসজিদের ইমাম সাহেবগণ প্রতি শুক্রবার জুমার নামাজের সময় এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদিতে গাছপালা বা বনভ‚মির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে কথা বলতে পারেন যা অত্যন্ত ফলপ্রসূ পদক্ষেপ হবে, কারণ আমাদের দেশে সাধারণ মানুষ এখনো ইমামগণকে শ্রদ্ধার সাথে দেখে, সম্মান করে এবং মনোযোগ সহকারে তাদের কথা শুনে। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনও বিশেষ ভ‚মিকা পালন করতে পারে। অবশ্য এ জন্য ইমাম প্রশিক্ষণকেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ এর ব্যবস্থা রাখা হয়েছে।
* ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং অন্যান্য সকল সার্ভিস ক্লাব ও সমাজ উন্নয়নমূলক সংগঠনকে বৃক্ষ রোপণ, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় সক্রিয় করে তোলার ব্যবস্থা করতে হবে।
* দেশের প্রচার মাধ্যমগুলোতে বিশেষ করে পত্র-পত্রিকা, বেতার-টেলিভিশনে বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ, পরিচর্যা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পক্ষে জোর প্রচারণা চালাতে হবে এবং বৃক্ষ নিধনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। * পৌরসভা, স্থানীয় কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ, আয়কর বিভাগ প্রভৃতি সংস্থা জনগণ হতে রাজস্ব সংগ্রহ করে। এ ক্ষেত্রে একটি নিয়মনীতি প্রণয়ন করা যেতে পারে। যেমন একটি বাড়িতে কটি গাছ আছে- তা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কি না? তার প্রজাতি ও সংখ্যা অনুপাতে কর রিবেট দেয়া যেতে পারে। এতে করে জনগণ স^তঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহিত হবেন। পরোক্ষভাবে দেশ ও জাতি উপকৃত হবে। * দেশের সকল প্রান্ত বিশেষ করে সিলেট, ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন জেলা, খুলনা, বরিশাল, গাজীপুর, শেরপুর, ময়মনসিংহসহ সকল জেলা হতে অবৈধ করাতকল উচ্ছেদ করতে হবে। নতুন করাতকল লাইসেন্স প্রদানে কড়াকড়ি আরোপ এবং ক্ষেত্র বিশেষে করাতকল লাইসেন্স প্রদান নিষিদ্ধ করতে হবে। জরুরিভিত্তিতে ২০১২ সালের করাতকল বিধিমালা সংশোধন করতে হবে।
* নগর উন্নয়ন কর্তৃপক্ষ বাড়ির প্ল্যান পাশ করার সময় প্রতি বাড়িতে জায়গার অনুপাতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণ করার ব্যাপারে পরামর্শ দিতে পারেন। এতে লোকজন উৎসাহী হবেন।
* জাতীয়ভাবে ছাড়াও বিভাগীয় পর্যায়ে বৃক্ষ রোপণ, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করতে পারলে লোকজন আরো উৎসাহী ও অনুপ্রাণীত হবেন।
* ‘একটি গাছ কাটার আগে তিনটি গাছ রোপণ করি’ তার মধ্যে ১টি ফলদ, ১টি ঔষধি ও ১টি বনজ। এ সেøাগানে সমাজের সকল স্তরের মানুষকেও উদ্বুদ্ধ করতে হবে।
* দেশের বন বিভাগে বিশেষ করে সিলেট বিভাগে লোকবলের প্রচুর অভাব রয়েছে। কাজের গতি সম্প্রসারণ, নার্সারি সৃষ্টি এবং বন সংরক্ষণে আরও লোকবলের প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ থাকল।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

