মাহমুদ শাহ কোরেশী একজন শিক্ষাবিদ। কাজ করেছেন সাহিত্যের সকল শাখা নিয়ে কিন্তু কোনোদিন তিনি ভাবেননি- তিনি শিক্ষক বা সাহিত্যিক হবেন। ফরাশি-ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীলতায় অনুবাদ, গল্প, সম্পাদনায় রয়েছে তাঁর অসংখ্য গ্রন্থ। এদেশের ভাষা সাহিত্য ইতিহাসের সাথে রয়েছে তার নাড়ির টান। দেশের বাইরে সারা জীবন থাকার সুযোগ থাকার সত্ত্বেও চলে আসেন মাতৃভূমির টানে নিজের নাড়ির কাছে।
শিল্প সাহিত্য ভাষার জগতে এই মহান মানুষের বিচরণ। শিক্ষা ভাষা সাহিত্যের বিশেষ অবদানের জন্য ফরাশি সরকার কর্তৃক একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রীয় একুশে পদক। এই মহান মনীষী’র সহপাঠি ছিলেন আবদুল গাফফার চৌধুরী, বদরুল হাসান (কামরুল হাসানের ভাই), আবু হেনা মোস্তফা কামাল, জহির রায়হান, নেয়ামাল বশীর (বশীর আল হেলালের ভাই)সহ অনেকেই। শিক্ষক হিসেবে পেয়েছেন ড. মযহারুল ইসলাম, ড. কাজী দীন মোহাম্মদ, এ কে এম আমিনুল ইসলাম, মোহাম্মদ আবদুল হাই ও ড. নীলিমা ইব্রাহিম। ড. শহীদুল্লাহকে পেয়েছেন আধাঘন্টাার এক ক্লাসে।
মাহমুদ শাহ কোরেশী চট্টগ্রামের রাঙ্গুনিয়া ১৯৩৬ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। আলহাজ্ব রফিক আমেদ কোরেশী’র নয় সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ সন্তান। তিনি ১৯৭০ সালের ২৭ ডিসেম্বর অধ্যাপক সৈয়দ আলী আহসানের কন্যা সৈয়দা কমর জাবীন (নাসরিন)কে বিয়ে করেন। এই গুণী পণ্ডিতকে প্রথম দিন দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলাম তখন দেখলাম শুভ্র কেশে একজন মানুষ হাতে চমৎকার ঘড়ি, মাথায় ক্যাপ। মাঝে মাঝে আতশ কাঁচ দিয়ে ছোট ছোট লেখা দেখছেন। তাঁর কাছে গেলে তিনি আমাকে অনর্গল প্রশ্ন করছেন আমিও উত্তর দিতে থাকছি।
তিনি আমার পারিবারিক থেকে শুরু করে সাহিত্য, ভাল লাগা এবং এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে অজস্য প্রশ্ন করে আমাকে বাজিয়ে দেখছে। আমি বাংলায় পড়ার যোগ্য কি না- পাশে বসে আছেন স্যারের এক সময়ের ছাত্রী আবেদা আফরোজা। যিনি স্যারের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের মহিলা রচিত উপন্যাসে বিষয় বৈচিত্র্য ও জীবন চিন্তা: ১৯৪৭-১৯৮৭। তিনি এই গবেষণা কার্যটি করেন ১৯৯৫ সালে। তিনিও আমাকে বেশকিছু প্রশ্ন করলেন এবং মাহমুদ শাহ কোরেশীকে বললেন স্যার ছেলেটিকে নেওয়া যায় আমাদের বিভাগের জন্য ভাল হবে। ছেলেটি মনে হয় ঝিনাইদহ থেকে নিহারণ নামে একটা পত্রিকাও করে আবার বেশ জানে ও যোগাযোগ আছে বলে মনে হয়। এমন ছেলেই তো আমাদের বিভাগে দরকার- যারা বিভাগকে মাতিয়ে রাখতে পারে। সেই সব কথা অনুযায়ী আমি গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে গেলাম। এরই মধ্যে অনেকে জেনে গেছে এই বিভাগে একটা ছেলে ভর্তি হয়েছেন যিনি লেখালেখি করেন- পত্রিকা করেন।
মুক্তিযুদ্ধের সময় কোরেশী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির জন্য কাজ করে বেড়িয়েছেন এবং বই ছড়িয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে স্বীকৃতি আদায়ের জন্য। আগরতলা কিছুদিন থেকে শিক্ষক বুদ্ধিজীবীরা কলকাতায় চলে যান। গড়ে ওঠে বাংলাদেশ সহায়ক সমিতি। ভারতের সাংবাদিক সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সাথে যোগাযোগ স্থাপিত হয়। যোগাযোগ হয় বাংলাদেশের হাই কমিশনের সাথে, বিশেষ করে হোসেন আলীর সাথে সাক্ষাৎ হয়। এ সময় গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাহমুদ শাহ কোরেশী মধ্যপ্রাচ্যে বাংলাদেশ সরকারের পক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নেন। তার জন্য ছদ্মনামে ভারতীয় পাসপোর্ট করানো হয়।
আওয়ামী লীগ নেতা এম আর সিদ্দিকী ও মোল্লা জালালুদ্দিন একসঙ্গে কলকাতা ত্যাগ করেন। জনাব সিদ্দিকী চলে যান নিউইয়র্কে আর জনাব কোরেশী ও মোল্লা জালালুদ্দিন বৈরুতে অবস্থান নিয়ে আরবদের বোঝানোর চেষ্টা করেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। আরব অ লের বুদ্ধিজীবী শ্রেণির মানুষ ফরাশি ভাষা মোটামোটি জানতেন। সেসময় সিরিয়ায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন পিকে গুহ (প্রণব গুহ)। যিনি একদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তিনি সৈয়দ আলী আহসানের সহপাঠী ছিলেন। মাহমুদ শাহ কোরেশী’র পরিচয় পেয়ে ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিনিধিদের যথেষ্ট সহায়তা ও সমাদর করেন।
পাকিস্তান সরকার ও প্রচার মাধ্যমে খবর প্রচার হয় যে বাংলাদেশ স্বাধীন হলে মুসলিম বিশ্ব থেকে তারা বেরিয়ে যাবে। জনাব কোরেশী দিল্লি, সিরিয়া, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ভ্রমণ করে ও বিভিন্ন শ্রেণি-পেশাজীবী মানুষের সাথে সাক্ষাৎ করে বিরূপ প্রচারের বিপক্ষে সত্যতা তুলে ধরেন। মাহমুদ শাহ কোরেশী ইংরেজির সাথে ফরাশি ভাষাটা জানতেন বলেই এই কাজটি তার সফলতার সাথে করা সম্ভব হয়েছে। দায়িত্ব পালন করে তিনি কলকাতায় ফিরে আসেন। তিনি কোনোভাবেই রাজনৈতিক ব্যক্তিদের বা সরকারের সাথে নিজেকে জড়িয়ে সুবিধা নিতে চাননি বা নেন নাই।
পরে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোাগদান করেন ও ১৯৯৮ সাল পর্যন্ত অধ্যাপনার সাথে জড়িত ছিলেন। ১৯৮৮ সালে তিনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন বর্তমানে বাংলা বিভাগ হলেও প্রথম দিকে এই বিভাগের নাম ছিল ‘ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগ।’ তিনি বিভাগের প্রধান ছিলেন সেই সাথে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করেন। মাহমুদ শাহ কোরেশী নয় বছর প্যারিসে ছিলেন- সে সময় প্রখ্যাত দার্শনিক ও লেখক অঁদ্রে মালরো’র (১৯০১-১৯৭৬) সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ১৯৭৩ সালের ২১ এপ্রিল মালরো স্বাধীন বাংলাদেশে সফরে আসেন- সেসময় তাঁর দোভাষী হিসেবে মাহমুদ শাহ কোরেশী দায়িত্ব পালন করেন। পরবর্তীতে এই দার্শনিক ও লেখককে নিয়ে তিনি একাধিক গ্রন্থ ও বহু প্রবন্ধ লিখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ছিন্নমূল (১৯৫৮), সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য (১৯৭৯), চাঁদের অপেরা (১৯৮৪), দার্শনিক দিদরো ও তাঁর সাহিত্য কীর্তি (১৯৮৪), সৈয়দ আলী আহসান সংবর্ধনাগ্রন্থ (১৯৮৫), অঁদ্রে মালরো: শতাব্দীর কিংবদন্তি (১৯৮৬), মাহবুব উল আলম (১৯৮৮), বাংলা সাহিত্যের ইতিহাস রচনার সমস্যা(১৯৯৭), জš§শতবর্ষের জ্যাকপ্রেভের (১৯৯৯), মুহাম্মদ ইউনূস: তাঁর স্বপ্ন ও সাফল্য (২০০৫), সিমন দ্য বোভোয়ার (২০০৮), ফ্রান্সে গণস্বাস্থ্য কেন্দ্রের সমাদর (২০০৯), সৈয়দ আলী আহসান ও বিশ্ব সংস্কৃতি (২০১১), রবীন্দ্রনাথ ও ফরাশি সংস্কৃতি (২০১১), মুক্তিযুদ্ধের মিশন ও আমার জীবন ও ফরাশি ভাষা ও সাহিত্য।
লেখক: কবি ও প্রাবন্ধিক
