বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেলের অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর পরিবার-সদস্যরা। এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকো-র স্ত্রী শামিলা রহমান-ও উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে জাইমা রহমানের পরনে ছিল নীল রঙের শাড়ি, যা দেখতে অনেকটা জামদানি সিল্কের মতো। শাড়িজুড়ে ছিল হালকা সোনালি জলছাপের নকশা। গলায় মানানসই একটি নেকলেস এবং কানে ড্যাফোডিল ফুলের নকশার দুল পরেছিলেন তিনি।
হালকা মেকআপে দুই কপোলে ছিল কোমল ঝিলিক, আর চুল পরিপাটি করে পেছনে বাঁধা ছিল। সকাল ও বিকেলের—দুই শপথ অনুষ্ঠানেই তাঁকে একই সাজে দেখা যায়। এর আগে নির্বাচনের দিনও ভিন্ন শাড়িতে তাঁর উপস্থিতি নজর কাড়ে।
রাষ্ট্রীয় এই আয়োজনে জাইমা রহমানের পোশাক ও উপস্থাপন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
মানবকণ্ঠ/আরআই

