আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেছেন, জনগণ আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ। এ দেশের কিশোর-দামালরা ফ্যাসিবাদের দুঃস্বপ্ন চুরমার করে দেবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর পূর্ব থানা আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কর্মঠ হওয়ার বিকল্প নেই। সব কাজের ক্ষেত্রে বিবেকের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। খোদাভীরুতার সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে শিক্ষাশিবিরে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আনিসুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব এবং ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সল পারভেজ ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান।
শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ। এ ছাড়া থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা এতে উপস্থিত ছিলেন।
এনএ




