কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জঙ্গি কার্যক্রমে লিপ্ত। সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি আদায় করতে পারবে না তারা।’
জুলাই সনদকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মূলমন্ত্র উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণ-ভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। সরকার গণভোট মেনে নিলে রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত।’
সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদ ও গণ-ভোটের রায় বাস্তবায়ন হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।’ যারা নাশকতা চালাবে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ডিআর




