আট দফা দাবিতে আজ শুক্রবার গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে গাজীপুর চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
আট দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।





