কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার (২৮ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কাতারে আজ ভোরে লুসাইল ঈদগাহে পবিত্র ঈদের জামাতে অংশ নেন আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। কাতারজুড়ে প্রায় ৬০০ মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় ভোর ৫ টা ১ মিনিটে।
বাংলাদেশ দূতাবাস, দোহা এর উদ্যোগে বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজ, আবু হামর, দোহায় পবিত্র ইদ-উল-আজহা এর নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ঈদের নামাজের জামাতে উপস্থিত ছিলেন। পবিত্র ইদুল আজহার নামাজের জামাতে অংশগ্রহণ করে কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকরা।

