সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪৭) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাতে দেশটির নাজরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ জেলার শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবু তালেব হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
আবু তালেবের সংসারে স্ত্রী, এক ছেলে (৯) ও এক কন্যা (১৯) সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব সৌদি আরবের একটি কোম্পানিতে ওয়ার্কার হিসেবে দীর্ঘ পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন। কোম্পানি থেকে বাসায় ফেরার পথে রাতে পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/এআই

