আগামী মার্চের ১ তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ও জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। রবিবার সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
অন্যদিকে রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অন্যদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।
ধর্মীয় পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত চাঁদ দেখা কমিটি চাঁদ দেখে এ তারিখ ঘোষণা করে।
পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন মুসলিম ধর্মাবলম্বীরা। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।
মানবকণ্ঠ/এসআর

