প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দেবেন। সময়মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। তাই আমাদের উচিত সময়মতো নামাজ আদায় করতে নামাজের সময়সূচি জেনে রাখা।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর), ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী আজ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, আজ ফজরের নামাজের সময় শুরু ভোর ৪টা ৫৪ মিনিটে। এর শেষ সময় সকাল ৬টা ৯ মিনিট। জোহরের নামাজ শুরু হবে বেলা ১১টা ৪৬ মিনিটে, শেষ সময় বিকেল ৩টা ৩৮ মিনিট।
এছাড়া আসরের নামাজের সময় শুরু বিকেল ৩টা ৩৯ মিনিটে, শেষ সময় ৪টা ৫৭ মিনিট। মাগরিবের নামাজ শুরু হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, শেষ সময় ৬টা ৩৩ মিনিট।
অন্যদিকে, এশার নামাজের সময় স্থানীয় হিসাব অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।
উল্লেখ্য, এ সময়সূচি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য। স্থানভেদে নামাজের সময়ে কিছুটা পার্থক্য হতে পারে।
বিএইচ
