নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। একজন মুসলমানের দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। তাই দৈনন্দিন ব্যস্ততার মাঝেও নামাজের জন্য সময় বের করা জরুরি।
আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আজ জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১১টা ৪৬ মিনিটে। আসরের ওয়াক্ত বিকেল ৩টা ৩৮ মিনিটে, মাগরিব বিকেল ৫টা ১৮ মিনিটে এবং এশার ওয়াক্ত শুরু হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকার তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৫৭ মিনিটে।
আজকের নামাজের সময়সূচি:
জোহর: দুপুর ১১টা ৪৬ মিনিট
আসর: বিকেল ৩টা ৩৮ মিনিট
মাগরিব: বিকেল ৫টা ১৮ মিনিট
এশা: সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১১ মিনিটে।
নামাজের নির্ধারিত সময়ের প্রতি গুরুত্ব দিয়ে প্রত্যেকের উচিত সময়মতো ইবাদত আদায় করা। আসুন, নিজেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং পরিবার-পরিজনকেও নামাজের প্রতি উৎসাহিত করি।
সূত্র: ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।
বিএইচ

