আজ বুধবার (২৫ নভেম্বর)। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। হাদিসে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব সঠিক হলে সে সফল হবে। আর নামাজের হিসাব খারাপ হলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। (আবু দাউদ, হাদিস: ৮৬৪; তিরমিজি, হাদিস: ৪১৩; ইবনে মাজাহ, হাদিস: ১৪২৫)
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
ফজর: ভোর ৫টা ১ মিনিট
জোহর: সকাল ১১টা ৪৬ মিনিট
আসর: বিকেল ৩টা ৩৫ মিনিট
সূর্যাস্ত: বিকেল ৫টা ১০ মিনিট
মাগরিব ও ইফতার: বিকেল ৫টা ১৪ মিনিট
ইশা: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
বৃহস্পতিবার (২৬ নভেম্বর)
ফজর: ভোর ৫টা ১ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ভোর ৫টা ২ মিনিট
সূর্যোদয়: সকাল ৬টা ২০ মিনিট
বিভাগীয় শহরে সময়ের পার্থক্য
ঢাকার সময়ের সঙ্গে চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন
বিএইচ




