বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহান আয়েশা বলেছেন, উপদেষ্টামণ্ডলীর মধ্যে দুজন ছাত্র উপদেষ্টা সবচেয়ে ক্ষমতাশালী হওয়া উচিত। তিনি জানান, “জনগণের রক্তের মেন্ডেট ও হাজার হাজার মানুষের সমর্থন নিয়ে তারা উপদেষ্টা পরিষদে রয়েছেন। তাই তাদেরই সবচেয়ে পাওয়ারফুল হওয়া উচিত।”
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের এক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। সিনথিয়া জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণকারী বডির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গোপালগঞ্জের ঘটনার সময় মনিটরিং রুমে উপস্থিত ছিলেন। এছাড়া, জনপ্রশাসনের সিদ্ধান্ত গ্রহণকারী বডিতে মাহফুজ আলম দায়িত্বে রয়েছেন।
তিনি আরও বলেন, “এই দুজন ছাত্র উপদেষ্টা জনগণের সঙ্গে সরাসরি যুক্ত। তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ তারা জনগণের মেন্ডেটের প্রতিনিধিত্ব করেন।” এই মন্তব্য ছাত্র আন্দোলনের প্রভাব এবং উপদেষ্টামণ্ডলীতে তাদের গুরুত্ব তুলে ধরেছে।

