আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ অধিকার পরিষদ (জিওপি) এই সপ্তাহে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে। শনিবার (৯ আগস্ট) বিকেলে দলটির সভাপতি নুরুল হক নুর তার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
নুরুল হক নুর তার পোস্টে লেখেন, \"এ সপ্তাহেই ঘোষণা করা হবে গণ অধিকার পরিষদের আরো ১০০ প্রার্থীর নাম। রাষ্ট্র পুনর্গঠনে অংশ নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন।\"
এর আগে গত ২৪ জুলাই জিওপি ৩৬টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। সরকারের পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনের সম্ভাব্য সময় জানানোর পর রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

