জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সম্প্রতি একটি টক শোতে মন্তব্য করেছেন যে, গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। তিনি বলেন, অনেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বললেও বিএনপি সেই ফাঁদে পা দেয়নি, যার জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানান।
শামীম পাটোয়ারী আশঙ্কা প্রকাশ করেন যে, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয় এবং আওয়ামী লীগের ওপরও নিষেধাজ্ঞা থাকে, তবে বিএনপি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। তার মতে, এমন পরিস্থিতিতে নির্বাচনি আসন ভাগাভাগিতে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও অন্যান্য ছোট দলগুলো আরও বেশি আসনের দাবি জানাতে পারে। এর ফলে বিএনপিকে তাদের শর্ত মানতে বাধ্য হতে হবে এবং তারা রাজনৈতিক \'পাপেট\'-এ পরিণত হবে।
তিনি বলেন, রাজনীতিতে একটি \'কুলিং পিরিয়ড\' বা শীতল সময়ের প্রয়োজন রয়েছে। উদাহরণ হিসেবে তিনি ২১ আগস্টের পর দুই বছরের শীতল সময়ের কথা উল্লেখ করেন, যখন আওয়ামী লীগ বিএনপির ওপর তাৎক্ষণিকভাবে নির্যাতন শুরু করেনি। শামীম পাটোয়ারী মনে করেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের একটি \'কুলিং পিরিয়ড\' অত্যন্ত জরুরি।

