চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে বলেছেন, জামায়াতে ইসলামী জেনেই যে তারা আসন্ন নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না, তাই সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, জামায়াতের উদ্দেশ্য হচ্ছে বিএনপি যাতে ক্ষমতায় এসে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে না পারে, সেই লক্ষ্যে সরকারকে অস্থিতিশীল করা।
ডা. সায়ন্থ বলেন, “এই নির্বাচনে জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন বিএনপি একমাত্র বড় দল। তারা যদি তাদের সমমনাদের নিয়ে ক্ষমতায় আসে, তবে তাদের শান্তিপূর্ণভাবে পাঁচ বছর দেশ চালাতে না দেওয়ার জন্যই জামায়াতের এই পরিকল্পনা। তাদের উদ্দেশ্য হচ্ছে সরকারকে ভেঙে দেওয়া। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য এখানে দেখা যায় না।”
পিআর পদ্ধতি নিয়ে তিনি শ্রীলঙ্কা ও নেপালের উদাহরণ টেনে বলেন, এই পদ্ধতি এই দেশগুলোতে কোনো উল্লেখযোগ্য উন্নতি আনতে পারেনি। তিনি প্রশ্ন তুলে বলেন, “শ্রীলঙ্কা ও নেপালে পিআর পদ্ধতি চালু থাকার পরও কি দুর্নীতি কমেছে? স্বজনপ্রীতি কমেছে? রাষ্ট্রীয় কাঠামো বা প্রতিষ্ঠানগুলোর উন্নতি হয়েছে? কিছুই হয়নি। শ্রীলঙ্কায় যদি পিআর পদ্ধতি কার্যকর হতো, তবে দেশটি এমন সংকটে পড়ত না। নেপালে গণ-অভ্যুত্থানের মতো ঘটনা ঘটত না।”
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রকৃত সংকট সমাধানের পরিবর্তে পিআর পদ্ধতিকে নতুন সংকট সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি পরামর্শ দেন, “এসব ‘হাঙ্কিফাঙ্কি’ বাদ দিয়ে গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত ভুল বোঝাবুঝি দূর করে আলোচনায় বসা। মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত, এবং ভোট যেন সঠিকভাবে গণনা হয়।”
ডা. সায়ন্থ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের ওপর জোর দিয়ে বলেন, “একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে, যেখানে কেউ ভোট ম্যানিপুলেট করতে পারবে না। ২০০৮ সালের মতো শান্তিপূর্ণ নির্বাচন বা অন্যান্য নির্বাচনে যেমন জোর করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, তেমনটা যেন না হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মানুষের হাতে ভোট দেওয়ার ক্ষমতা ফিরে আসবে। যদি ক্ষমতায় আসা দল খারাপ করে, পরবর্তী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করার সুযোগ পাবে। তাহলে নতুন নতুন ইস্যু তৈরি করে দেশকে কেন অস্থির করা হচ্ছে?”
পিআর পদ্ধতি নিয়ে জনমত গঠনের জন্য জামায়াতের বিক্ষোভ কর্মসূচির সমালোচনা করে ডা. সায়ন্থ বলেন, “জনমত গঠনের জন্য বিক্ষোভ কর্মসূচি ডাকা হয় না। তারা প্রচারপত্র বিলি করতে পারত, সভা-সমাবেশ করতে পারত, বা প্রচারমাধ্যম ব্যবহার করতে পারত। কিন্তু বিক্ষোভের মধ্যে সহিংসতার সম্ভাবনা লুকিয়ে থাকে। এক পক্ষের বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে প্রতিপক্ষ বা ভিন্নমতের পক্ষ থেকে পাল্টা

