বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার সকাল ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে। উপদেষ্টার পক্ষে তার ফেসবুক অ্যাডমিন এই পোস্টটি করেন।
ফেসবুক পোস্টে আরও জানানো হয়, এই চুক্তিটি চলতি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরে সরাসরি ক্রয় অথবা জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হওয়ার আশা করা হচ্ছে।

