কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও আলোচিত মুফাসসির মুফতী আমির হামজার বিরুদ্ধে চলা বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা জুবায়ের আহমাদ তাশরীফ। তিনি মুফতী আমির হামজার পক্ষে মহান আল্লাহর দরবারে দোয়া করে তাঁর সম্মান বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মুফতী আমির হামজার সঙ্গে একটি ছবি পোস্ট করে এই স্ট্যাটাস দেন জুবায়ের আহমাদ তাশরীফ। মুহূর্তেই তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে।
নিজের পোস্টে মুফতী আমির হামজার সঙ্গে দীর্ঘদিনের চলাফেরার অভিজ্ঞতার কথা উল্লেখ করে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, “মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।”
প্রসঙ্গত, সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন মহলে মুফতী আমির হামজাকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলমান রয়েছে। এর মধ্যেই তাঁর দীর্ঘদিনের পরিচিত ও সহকর্মী হিসেবে পরিচিত বক্তা জুবায়ের আহমাদ তাশরীফের এমন সমর্থনমূলক পোস্টটি রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
ডিআর

