এফসি অনূর্ধ্ব-২০ নারী প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে খেলার হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে। তবে এর জন্য এশিয়া ফুটবল পরাশক্তি ইরান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেয়েদের। এশিয়া বাছাইপর্বের এই ম্যাচে জয়ই একমাত্র বিকল্প আকলিমা খাতুন-স্বপ্না রানীদের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তাপ ছড়ানো এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। এই ম্যাচের আগে স্বাগতিক বাংলাদেশের চেয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় আছে ইরানের মেয়েরা।
‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে হারায় ইরান। একই দলের বিপক্ষে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের জয় ৪-০ ব্যবধানে। সহজ কথায় গোলপার্থক্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল খেলবে এই আসরের দ্বিতীয় রাউন্ডে। যার অর্থ পরের রাউন্ডে যেতে হলে ইরানের ড্র-ই যথেষ্ট। আর বাংলাদেশের জন্য ‘জিততেই হবে’ বাস্তবতা। মেয়েদের র্যাংকিংয়ে প্রতিপক্ষ ইরানের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। স্বাগতিকদের চেয়ে ৭২ ধাপ এগিয়ে মধপ্রাচ্যের দেশটি। বিশ্ব র্যাংকিংয়ে ইরান অবস্থান করছে ৬৮ নম্বরে। আর বাংলাদেশ ১৪০ নম্বরে। তবে যখন মেয়েদের বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতা তখন বাংলাদেশকে হিসাবের মধ্যে রাখতেই হবে। নারী এএফসি অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় দুদুবার মূল পর্বে খেলেছে বাংলাদেশ
র্যাংকিংয়ে তুর্কমেনিস্তানও ৩ ধাপ এগিয়েছিল বাংলাদেশের চেয়ে। কিন্তু তাতে বড় ব্যবধানে জিততে কোনো সমস্যা হয়নি স্বাগতিক মেয়েদের। তবে দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের ইনজুরি। আগের ম্যাচে মাঠে নামেননি তিনি। ম্যাচে শেষে গোল কম হওয়ার জন্য শামসুন্নাহার না থাকার কথা উল্লেখ করেন কোচ গোলাম রব্বানী ছোটন। গতকাল দলের সঙ্গে অনুশীলনও করেছেন বাংলাদেশ অধিনায়ক। আজকের গুরত্বপূর্ণ ম্যাচে শামসুন্নাহার খেলতে পারেন কিনা সেটাই এখন প্রশ্ন।

