চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক দাপ্তরিক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ওই কর্মকর্তা গত ২০২২ সালের ২৮ আগস্ট থেকে নিজ দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর তাঁর অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতির আবেদনপত্র দাখিল করেন।
তাঁর জমাকৃত আবেদনের প্রক্ষিতে চুয়েটের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৬ নভেম্বর থেকে তাঁকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। দীর্ঘ কার্যকালে চুয়েটের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর আমার যোগদানের দিন সন্ধ্যায় রেজিস্ট্রার মহোদয়ের সাথে এক সৌজন্য আলোচনায় তিনি ব্যক্তিগত কারণে পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আমার যোগদানের আগে গত ১ সেপ্টেম্বর অব্যাহতিপত্র দিয়ে রেখেছেন। পরবর্তীতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তাঁর লিখিত আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসএ

