নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি (বিএসও, এনডিএসইউ) আমেরিকা শাখার উদ্যোগে স্প্রিং-২০২৪ শিক্ষাবর্ষে আগত নতুন বাংলাদেশী শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. ডিন\' স্টিল অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনডিএসইউ অধ্যাপক ড. মো. মোকলেসুর রহমান, ড. জহিরুল ইসলাম তালুকদার, ড. মো. শাহিদুল ইসলাম, ড. মহিউদ্দিন কাদির, ড. সাইদ মো. ইস্কান্দার এবং এনডিএসইউর সকল বাংলাদেশি ছাত্র-ছাত্রী।
জাতীয় সংগীত পরিবেশন এবং ভাষা শহিদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রত্যেক নতুন শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীরা মহান ভাষা শহীদ দিবস ও ওরিয়েন্টেশনে আয়োজিত মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানটি বাংলাদেশি নতুন ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়। ভোজনবিলাসি বাঙালিদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।
উক্ত আয়োজন সামগ্রিকভাবে সমন্বয় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো নাজমুল হক অপু। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ আশিফুর রহমান অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

