বৃষ্টির সঙ্গে সঙ্গে মৌসুমী জ্বর ডেঙ্গু শুরু হয়ে গেছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সারা বছর বৃষ্টি হয়। তাই ডেঙ্গুও সারা বছর হয়। আমাদের দেশে ডেঙ্গু হয় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। সবচেয়ে বেশি হয় সেপ্টেম্বর-অক্টোবরে।
উপসর্গ: বৃষ্টির এই মৌসুমে যেকোনো জ্বরকে প্রাথমিকভাবে ডেঙ্গু ভেবে চিকিৎসা শুরু করা যেতে পারে। ডেঙ্গুর বিশেষ তিনটি উপসর্গ আমরা পাই জ্বর, র্যাশ ও রক্তক্ষরণ।
জ্বর: সাধারণত প্রথম দিন থেকেই ভীষণ জ্বর হয়। ১০২ ডিগ্রি ফারেনহাইটের সমান বা বেশি দিয়েই শুরু হয়। শরীরে ভীষণ ব্যথা হয়। এত ব্যথা যে অনেকে ডেঙ্গুকে হাড় ভাঙা ব্যথার জ্বর (ব্রক বোন ডিজিজ) বলে। চোখের পেছনে ব্যথা (রেট্রে সরবিটার পেইন), ষষ্ঠ দিনে জ্বর নেমে যায়। দিন গোনা ঠিক থাকলে সাত দিনের বেশি জ্বর থাকলে সেটাকে ডেঙ্গু না ভাবাই উচিত বলে চিকিৎসকরা বলেন। স্যাডল ব্যাক ফিভার ডেঙ্গুর বৈশিষ্ট। এরকম বিশেষত্ব ছাড়াও ডেঙ্গু হতে পারে।
র্যাশ: জ্বরের ষষ্ঠ দিনে ডেঙ্গুর টিরিক্যাল র্যাশ বেরোয়ো। এর নাম কনভাল্যাসেন্ট কনফ্লুয়েন্ট পেটিকিয়াল র্যাশ। সারা শরীরে লাল দানায় ভরে যায়। মাঝেমধ্যে দানাবিহীন পরিষ্কার চামড়া দেখা যায়। দেখতে ভীতিপ্রদ হলেও এই র্যাশ আসার অর্থ অসুখ সেরে যাচ্ছে। জ্বরের সঙ্গে র্যাশ থাকলেই সেটা ডেঙ্গু নয়। জ্বরের দ্বিতীয় দিনে মানে স্কারলেট ফিভার। হামের র্যাশ আসে চতুর্থ দিনে। ডেঙ্গুর প্রথম দিকে মশার কামড়ের মতো ফ্লিটিং র্যাশ ও হাম বা জার্মান মিসলসের মতো সারা শরীরে লাল চাপ চাপ র্যাশ হতে পারে। কনভাল্যাসেন্ট করফুয়েন্ট পেটিকিয়াল র্যাশ হলে সেটা অবশ্যই ডেঙ্গু। জ্বরের প্রথমদিক থেকে অনেকেই লাল (ফ্লাসড) হয়ে যায়। আঙুল দিয়ে চাপ দিলে বসে যায়।
রক্তক্ষরণ: রক্তক্ষরণ ছাড়াও ডেঙ্গু হেমোরেজিক ফিভার হতে পারে। রক্তক্ষরণ (হেমোরেজ) হলেই সেটা সব ক্ষেত্রে ডেঙ্গু হেমোরেজিক ফিভার নয়। শরীরের যেকোনো জায়গা থেকেই রক্তক্ষরণ হতে পারে। দাঁত দিয়ে রক্ত পড়া, চামড়ার নীচে, ইনজেকশনের জায়গায় রক্তক্ষরণ মারাত্মক নয়। মেয়েদের মাসিকের সময় রক্তক্ষরণই হয় সবচেয়ে বেশি। এমন-কি রেগুলার মাসিক হওয়ার পরও জ্বরের সময় দ্বিতীয়বার মাসিক হয়। ডেঙ্গুকে হেমোরেজিক ফিভার না বলে এটাকে রিকিং ডিজিজ বলে। রক্তনালির লিকেজের ফলে রক্ত, পানি ও রক্তের অন্য উপাদান রক্তনালির বাইরে চলে যায়। রক্তক্ষরণ, রক্তচাপ হ্রাস, পুরাল ফ্র্যুশন (ফুসফুসের থলিতে পানি জমা), এসাইটিস (পেটে পানি জমা) ও অন্য সব মারাত্মক সমস্যার জন্য আসলে লিকিংই দায়ী। ডেঙ্গু রোগীকে পরীক্ষা করলে পালস রেট কম পাওয়া যায় (রিলেটিভ ব্রাডিকার্ডিয়া)।
ডায়াগনোসিস: অন্য সব সংক্রামক রোগের মতো প্রাদুর্ভাবের সময় ডেঙ্গুকে সাসপেক্টেড, প্রোবাবল ও কনফার্ম হিসেবে উল্লেখ করা হয়।
সাসপেক্টেড: আমাদের দেশে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যেকোনো জ্বরকেই সাসপেক্টেড ডেঙ্গু হিসেবে আমরা চিকিৎসা শুরু করতে পারি। এখনও আমাদের দেশের গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ নেই। মেট্রোপলিটন শহরেই ডেঙ্গু হয়।
প্রোবাবল ডেঙ্গু: উপসর্গের সঙ্গে অ্যান্টিবডি টেস্ট পজিটিভ হলে।
কনফার্ম ডেঙ্গু: ভাইরাস আইসোলেট করা গেলে জ্বরের প্রথম ৪-৫ দিনে রক্তে ভাইরাস পাওয়া যায়।
ডেঙ্গুকে তিনভাবে বর্ণনা করা হয়-
ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার
হেমোরেজিক ফিভার এবং
ডেঙ্গু শক সিনড্রম।
ক্ল্যাসিক্যাল ডেঙ্গু ফিভার: অন্য জ্বরের মতোই উপসর্গ জ্বর র্যাশ থাকে, রক্তক্ষরণও থাকতে পারে।
ডেঙ্গু হেমোরেজিক ফিভার: ক্ল্যাসিক্যাল ডেঙ্গু ফিভাবেব মতোই সব তবে এখানে লিকিংয়ের উপসর্গ থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞানুযায়ী যারা উপসর্গের সঙ্গে পাটিলেট কাইন্ট ১ লাখের কম হলেও পিসিভি ২০ শতাংশ ভ্যারিয়েশন হলে সেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার (ডিএইচএফ) অন্যথায় নয়। এর সঙ্গে পাজমা লিকেজের বৈশিষ্ট্য (যেমন ইফ্যুশন, অ্যাসাইটিস, হাইপো অ্যালবুমিনিয়া ইত্যাদি) থাকে। তাই রক্তক্ষরণ না থাকলেও ডেঙ্গু হেমোরেজিক ফিভার (ডিএইচএফ) হতে পারে। আর এই মৌসুমে পাটিলেট কাউন্ট কম পেলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার (ডিএইচএফ) আছে কিনা যাচাই করে নেয়া ভালো।
স্টেজিং ফেব্রাইল পিরিয়ড: প্রথম ৫-৬ দিন জ্বর থাকাকালীন সময়। এই ফেব্রাইল পিরিয়ডের পরের ২-৩ দিন।
কনভালেসেন্ট পিরিয়ড: এর পরের কয়েক দিন। এ ফেব্রাইল পিরিয়ডকে ক্রিটিক্যাল পিরিয়ড বলে কারণ এ সময় লিকিং বা রক্তক্ষরণ হয়। প্রেসার কমে যায়। শকে গেলে বাঁচানো কঠিন হয়ে যায়। চিকিৎসক ও রোগীকে তাই রক্তচাপ ও ফ্লু ইডথেরাপি নিয়ে সতর্ক থাকতে হয়। তাই ডেঙ্গুতে জ্বর নেমে যাওয়া মানে সেরে যাওয়া নয়। বরং পরবর্তী ২ দিন সর্বাত্মক সতর্কতা নিতে হবে।
ডেঙ্গু হেমোরেজিক ফিভার গ্রেডিং গ্রেড-১: জ্বর আছে ট্রর্নিকেট টেস্ট পজিটিভ কিন্তু রক্তক্ষরণ নেই।
গ্রেড-২: রক্তক্ষরণ আছে কিন্তু প্রেসার, পালস ঠিক আছে।
গ্রেড-৩: প্রেসার কম, পালস বেশি কিন্তু পাওয়া যাচ্ছে।
গ্রেড-৪: প্রেসার পালস কোনো টাই নেই।
ডেঙ্গু শক সিনড্রম: গ্রেড-৩ ও গ্রেড-৪ কে একত্রে ডেঙ্গু শক সিনড্রম বলে।
ল্যাবরেটরি পরীক্ষা: যেকোনো জ্বরের পরীক্ষা তৃতীয় দিনে শুরু করা ভালো। ফ্লু তিন দিনে সেরে যায়। স্কারলেট ফিভার তিন দিনেই ডায়াগনোসিস হয়ে যায়। ভাইরাল ফিভার ৭ দিনের বেশি থাকে না জ্বর ৭ দিনের বেশি থাকলে তখন ব্যাকটেরিয়াল ফিভার (টাইফয়েড ইত্যাদি) ভাবতে হয়। মৌসুমের সময় তাই আমাদের দেশে ডেঙ্গুর সঙ্গে অন্য ভাইরাল ফিভার, টাইফয়েড, ম্যালেরিয়া, রিকেটশিয়া, লেপ্টাস্পাইরসিস ও ইদানিং সোয়াইন ফ্লু মনে রাখতে হবে।
অন্যান্য পরীক্ষা: সব জ্বরের জন্যই প্রথম সপ্তাহে ব্লাড কালচার ও ম্যালেরিয়ার টেস্ট করা দারকার।
অ্যান্টিবডি টেস্ট: দ্বিতীয় সপ্তাহে করা উচিত। ডায়াগনোসিসের জন্য আইজিএম অ্যান্টি ডেঙ্গু পজিটিভ হওয়ার বেশি দরকার। আইজিজি অ্যান্টি ডেঙ্গু সাম্প্রতিক (রিসেন্ট) ইনফেকশন বোঝায় না। লিভার ফাংশন টেস্ট ডেঙ্গুতে এসজিওটি এসজিপিটির চেয়ে বেশি বাড়ে। পুরাল ইফুশন (ফুসফুসের থলিতে পানি জমা), এসাইটিস দেখার জন্য বুকের এক্সরে ও পেটের আলট্রাসনোগ্রাফি করা যায়।
চিকিৎসা উপসর্গভিত্তিক জ্বর: ডাক্তারদের মতে প্যারাসিটামল দিনে ৬০-৮০ মিগ্রা ৬ ঘণ্টা অন্তর অন্তর (৪ ডোজে ভাগ করে)। তারপরেও ১০২-এর বেশি থাকলে আরও ৫০০ বা ১০০০ মিগ্রা । জ্বর ৯৮-এর নীচে না এসে ১০১-এর নীচে থাকলেই যথেষ্ট। কোনো মতেই প্যারাসিটামল ছাড়া অন্য ঔষধ নয়। অনেকে ইনডোমেথাসিন, ডাইক্লফেনাক সাপজিটরি দেন, এগুলোতে রক্তক্ষরণ বাড়ায়, শকে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। প্যারাসিটামল সাপজিটরিতে ক্ষতি নেই বলে জানান অনেকে। নিয়মিত স্পানিং গোসল, এসি ছেড়ে থাকলে, স্বল্পতম কাপড়ে থাকলেও পরিমিত পানি পানে জ্বর নামে (প্যানিক না হলে এতেই চলে)। তবে যা করবেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই করবেন।
পানি: ২ থেকে ২.৫৮ লিটার পানি পান নিশ্চিত করতে হবে। এটাই ডেঙ্গুর আসল চিকিৎসা। না খেতে পারলে স্যালাইন দিতে হবে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার গ্রেড-১ ও ডেঙ্গুর আসল চিকিৎসা। না খেতে পারলে স্যালাইন দিতে হবে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার গ্রেড-১ ও ডেঙ্গু ফিভার এর চেয়ে বেশি কিছু লাগে না, বাসায় চিকিৎসা করা যায়। জটিলতা না থাকলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার গ্রেড-২ ও বাসায় চিকিৎসা সম্ভব। পেটের ব্যথা কমছে না, আলকাতরার মতো কালো পায়খানা হচ্ছে, আবোল-তাবোল কথা বলছে ইত্যাদি থাকলে হাসপাতালে যেতে হবে। গ্রেড-৩ ও ৪ কে হাসপাতালে নিয়ে স্যালাইন দিতে হয়। ৮ ড্রপ/ মিনিটে শুরু করে বাড়াতে-কমাতে হবে, যাতে করে পালস প্রেসার ২০ বা তার বেশি থাকে এবং সিস্টলিক প্রেসার ৯০-এর বেশি থাকে এবং প্রস্রাবের পরিমাণও (৫০-১০০ মিলি প্রতি ঘন্টায়) স্বাভাবিক হয়। বেশি পানি দিলে (বিশেষ করে ক্রিটিক্যাল পিরিয়ডে) ইফুশন (ফুসফুসের থলিতে পানি জমা), এসাইটিস বেশি হবে, শ্বাসকষ্ট বাড়বে, সেরেব্রাল ইডিমা (ব্রেন পানি জমবে) বলে জানান ডাক্তাররা। সে জন্য ক্রিটিক্যাল পিরিয়ডে দক্ষ মনিটরিং ও দক্ষ ডাক্তার দরকার। পিসিভি বা পাটিলেট কাউন্ট দেখে ফ্লুইড অ্যাডজাস্ট করতে হয় না। ওগুলো করে ফলোআপ করতে হয়, জটিলতা নিরূপণ করা যায়।
ব্রডস্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ফিলগ্রাস্টিম, করটিকস্টেরয়েড: যত লিওকোপিনিয়াই হোক ব্রডস্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ফিলগ্রাস্টিম, করটিকস্টেরয়েড ইত্যাদি লাগে না। রক্তক্ষরণ বেশি হলে এবং ব্লাড প্রেসার কমলে পিসিভি কমলে রক্ত দিতে হবে পিসিভি বেশি থাকলে মারাত্মক রক্ত ক্ষরণ থাকলে তবেই পাটিলেট লাগবে নাইলে নয়।
পাটিলেট: জমাট বাঁধে বলে মেশিন কাউন্ট করলে ভুল রিপোর্ট আসে, সেজন্য আতঙ্কিত হওয়ার দরকার নেই। ট্রানসফিউশনেরও দরকার নেই। ডেঙ্গুর রক্তক্ষরণ শুধু পাটিলেট কমার জন্য হয় না। পাটিলেট অন্য অসুখেও কমে। ২০ হাজারের কম না হলে আপনা-আপনি (স্পনটেনিয়াস) রক্তক্ষরণ হয় না। পাটিলেট কাউন্ট ১০ হাজারের কম না হলে ইন্টারনাল অর্গান -হার্ট, ব্রেন) ইত্যাদিতে রক্তক্ষরণ হয় না। এক ইউনিট পাটিলেট বানাতে ৪ জন ডোনার লাগে। ৪ জন থেকে নিয়ে দিলে কাউন্ট বাড়ে মাত্র ২০ হাজার, খরচ পড়ে ক’হাজার টাকা। তাই অর্ডার দেয়ার আগে দু’বার ভাবা উচিত। প্যানিক না হলে আসলে পাটিলেট লাগে না।
প্রতিরোধ: ডেঙ্গু ঠেকাতে হলে মশা ঠেকাতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে ফুলহাতা শার্ট পরতে পারেন। ঘরের মশা (গৃহপালিত মশা) মারতে হবে। এটা পাত্রমশা, তাই কোনো পাত্রেই (পানিকাদা, টায়ার, চৌবাচ্চা) ৫দিনের বেশি পানি জমতে দেয়া যাবে না। এখন পর্যন্ত কার্যকরী ভ্যাক্সিন আবিষ্কৃত হয়নি। অনেকেরই ধারণা ডেঙ্গু হলে এর জীবাণু বা প্রতিক্রিয়া শরীরে থেকে যায়। এটা অমূলক। পানিবসন্ত যেমন একবার হলে আর জীবনে হয় না, ডেঙ্গু তেমনি একবার হলে দ্বিতীয়বার হওয়ার কথা নয়। পার্থক্য হলো ডেঙ্গুর ভাইরাস ৪ টি। সেজন্য ডেন-১ দিয়ে হলে দ্বিতীয়বার ডেন-১ দিয়ে ডেঙ্গু হবে না, তবে ডেন-২ ডেন থ্রি বা ডেন-৪ দিয়ে ডেঙ্গু হবে। দুটিই জিনিস মনে রাখার মতো যে কোস্ট্রেন (ডেন-১, ডেন-২. ডেন-৩ বা ডেন-৪) দিয়েই হোক না কেন ১২মাসের মধ্যে দ্বিতীয়বার ডেঙ্গু হবে না। এরপর হলে অন্য স্টেন দিয়ে হবে এবং সেটা হবে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। অন্য লোকের ক্ষেত্রে যদি ১০০ শতাংশ সম্ভাবনা থাকে তবে একবার হলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে ৫ শতাংশ মাত্র।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট

