নাটোরের লালপুরে সাপের কামড়ে মিঠন চন্দ্র প্রামাণিক (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মিঠন ওই গ্রামের সত্যেন চন্দ্র প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মিঠন বৃহস্পতিবার সকালে গরুকে খাওয়ানোর জন্য ঘর থেকে ধানের আউড় (খড়) বের করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

