বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের এই গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সময়সূচি নিয়ে জটিলতার কারণে ভারতের অনুরোধে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চলতি বছর সংলাপটি আর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম। ....
