তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাভোগ, অবশেষে প্যারোলে বাড়ি ফিরলেন বাদল
তাজমহল দেখার একটি ছোট্ট স্বপ্নই কেড়ে নিয়েছিল বাগেরহাটের মোংলার যুবক বাদল ফরাজীর জীবনের ১৮টি বছর। নামের মিলের কারণে ভারতে হত্যা মামলার আসামি হয়ে যাবজ্জীবন সাজা খেটেছেন তিনি এবং ভারতের কারাগার থেকে দেশে ফিরেও মেলেনি তাঁর মুক্তি। অবশেষে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর চার সপ্তাহ অর্থাৎ ২৮ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল। ....
