প্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন
কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, গুরুতর অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই অভিযোগে আরেক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে আলোচিত সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারও রয়েছেন। ....
