বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, ড্রোন ও সার্চলাইট নজরদারি
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে; কার্যক্রম নিষিদ্ধ ও ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পর থেকেই বিজিবির এই কড়া নজরদারি বাড়ানো হয় এবং গত রোববার সন্ধ্যা থেকে সীমান্ত এলাকায় সার্চলাইট ব্যবহার করে রাতভর টহল কার্যক্রম চলছে। ....
