শীতের আগাম সবজি এলেও কমেনি দাম, চড়া মাছ-মাংস ও ডিমের বাজার
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। চাহিদা ও সরবরাহ বাড়লেও এখনো কমেনি দাম। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা, গাজর ১০০ থেকে ১৪০ টাকা এবং দেশি টমেটো ১৩০ থেকে ১৪০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও চড়া দামের কারণে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। ....

