টুঙ্গিপাড়ায় বিজিবির মামলায় আসামি ৫ হাজারের বেশি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করা হয়েছে; এতে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে নামীয় ৮ জনসহ অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন এবং শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।= ....

