আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ শনিবার (১৪ নভেম্বর)। বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, যার পেছনে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাবারের ক্রমবর্ধমান ব্যবহার বড় ভূমিকা রাখছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। উদ্বেগজনক বিষয় হলো, তাঁদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। ....

