মোহনগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জে ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল সোহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় দোকানে ভাঙচুর চালিয়ে ক্যাশে থাকা ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। ....
