ফুলেল শুভেচ্ছায় সেন্টমার্টিনে পর্যটকদের বরণ
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পর্যটক নিয়ে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পৌঁছেছে চলতি পর্যটন মৌসুমের প্রথম জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ৮৩৬ জন যাত্রী নিয়ে এমভি বার আউলিয়া দ্বীপের জেটিঘাটে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে পর্যটকদের বরণ করে নেন। দীর্ঘ বিরতির পর পর্যটকদের পদচারণায় দ্বীপজুড়ে ফিরে আসে উৎসবমুখর পরিবেশ। ....
