টেকনাফের পাহাড়ে চার ঘণ্টার অভিযান, মেলেনি কোনো মরদেহ
কক্সবাজারের টেকনাফের লেদা-রঙ্গিখালীর দুর্গম পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। প্রায় চার ঘণ্টা ধরে পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অভিযান শেষ করে ফিরে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে দুর্গম পাহাড়ের ভেতরে গিয়ে তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। কেউ মরদেহ সরিয়ে ফেলেছে কি না, সে ধরনের কোনো তথ্যও পুলিশের কাছে নেই। ....
