Image description

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেছেন, ইরানের সাথে পারমাণবিক আলোচনার মাঝখানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প "কূটনীতি এবং তাকে নির্বাচিত করা আমেরিকানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  

তিনি পোস্টে লেখেন, যখন জটিল পারমাণবিক আলোচনাকে রিয়েল এস্টেট লেনদেনের মতো বিবেচনা করা হয়, এবং যখন বড় মিথ্যা বাস্তবতাকে ঢেকে দেয়, তখন অবাস্তব প্রত্যাশা কখনই পূরণ করা যায় না।

যার "ফলাফল? বিদ্বেষের বশবর্তী হয়ে আলোচনার টেবিলে বোমা হামলা।"