Image description

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দূতাবাসটি বন্ধ করে কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় আগেই। এবার সেই মার্কিন দূতাবাস খালি করা হচ্ছে। রয়টার্স।

এছাড়া আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী। দুই নেতা গত এক সপ্তাহে ইরান থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর ওপর চালানো হামলার নিন্দা জানান।

এদিকে, ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। একইসঙ্গে নাগরিকদের দ্রুত কাছের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।