Image description

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং আরও দুইজনকে উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শাহরিয়ার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় বলা হয়েছে, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করা হয়েছে। গ্রেপ্তারি অভিযান গত রাত সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তার গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

ড. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন এবং ১৯৮৬ সালে বিমান বাংলাদেশে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসাবে ক্যারিয়ার শুরু করেন।

মানবকণ্ঠ/আরআই