Image description

বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন বাংলাদেশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। তফসিলও আজই ঘোষণা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জয়লাভ করেন তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানায় বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে মারা গেলে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটসহ বিএনপি বর্তমানভাবে ২১২ আসনে রয়েছে। বিপরীতে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭ আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে বিজয়ী হয়েছেন।

মানবকণ্ঠ/আরআই