কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। গ্রেপ্তারের তথ্য গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত করা হয়।
জানা গেছে, নোবেল এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করার জন্য চাপ দেন। ভুক্তভোগী ওই তরুণী গত বছরের ১৩ আগস্ট মামলাটি দায়ের করেন।
পিবিআই তদন্ত শেষে ২৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে। একই দিন আদালত নোবেলসহ চার জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ডেমরা থানা পুলিশ সেই ওয়ারেন্ট তামিল করে নোবেলকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments